চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ভেসে গেল সিরিজের শেষ টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 27, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে ঢাকা স্টেডিয়ামে খেলা বন্ধ, মাঠে পানি জমে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কবলে পড়ে টস হতে পারল না নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পেরিয়েও। আবহাওয়া অবস্থার উন্নতি নেই। পরিস্থিতি দেখে লাহোরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন আম্পায়াররা।

টানা দুই হারে সিরিজ হাতছাড়া হয়ে গেছে আগেই। শেষ ম্যাচে মাহমুদউল্লাহর দলের সামনে সুযোগ ছিল হোয়াইটওয়াশ ঠেকানোর। বৃষ্টি তাতে বাগড়া দিল। স্বাগতিকরা সিরিজ জিতে নিল ২-০তে।

গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৫ উইকেটে হেরে শুরু করেছিল টাইগাররা। চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচে নেমে হেরে বসে ৯ উইকেটে। দুই ম্যাচেই ধীর ব্যাটিং আর পর্যাপ্ত রান জমাতে না পারার মাশুল গুনেছে বাংলাদেশ।

সোমবার রাতেই পাকিস্তান ছাড়বে বাংলাদেশ দল। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দিবাগত রাত আড়াইটায় ঢাকায় পৌঁছাবেন মাহমুদউল্লাহ-তামিমরা। বিসিবির মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে টাইগারদের ফেরার খবর।

নিরাপত্তা ইস্যুতে আলোচিত পাকিস্তান সফরের প্রথম ধাপ শেষ হল। পূর্ণাঙ্গ সিরিজে ফেব্রুয়ারিতে দেশটিতে গিয়ে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এপ্রিলে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে আবারও পাকিস্তান যাবে টিম টাইগার্স।

গত বুধবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে পৌঁছেছিল টাইগারদের বহন করে নিয়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। সিরিজ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছিল সফরকারী দলকে।

Tags: তামিমনাঈমবাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহ
Previous Post

প্রথমবার ‘মিস আর্থ’-এ অংশ নিচ্ছে বাংলাদেশ

Next Post

আফগানিস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত বহু হতাহতের শঙ্কা

Next Post
আফগানিস্তানের মানচিত্র, কাবুল ও ঘজনি শহর চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত বহু হতাহতের শঙ্কা

প্রশাসনিক ভবনে তালা লাগানো, হাবিপ্রবি’র প্রশাসনিক ভবনে তালা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিপ্রবি’র প্রশাসনিক ভবনে তালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT