চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধের মৃত্যু নিয়ে ধূম্রজাল!

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:34 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইলে হেলাল মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ নির্বাচন পরবর্তী সহিংসতায় তার মৃত্যু হয়েছে।

তিন দিন আগে নির্বাচনে একজন প্রার্থী হেরে যাওয়ার পর উপজেলার ফুলকী ইউনিয়নের বালিয়া উত্তরপাড়ায় হেলাল মিয়াসহ আরও কয়েকজনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তার পর থেকে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই ছিলেন তিনি। শনিবার ভোরে তার মৃত্যু হয়।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারির নির্বাচনে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়া গ্রামে ইউপি সদস্য পদে জামাল উদ্দিন হেরে যান।

নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভ ও ভোট না দেওয়ায় অভিযোগ এনে ওইদিন রাতে জামাল উদ্দিনের লোকজন বালিয়া উত্তরপাড়া এলাকার লাভলু ও হেলাল মিয়াসহ একাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

সেসময় হেলাল মিয়ার স্ত্রী মিনু বেগম তাকে নিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। ওই সময় মিনু বেগমকেও মারধর করা হয়।

মৃতের ছেলে মামুন মিয়া বলেন, নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। সেসময় আমার মা ও বাবাকে মারধর করা হয়। মারধরের কারণে বাবার মৃত্যু হয়েছে।

তবে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, হেলাল আমার বন্ধু ছিল। তিনি আমার সঙ্গেই চলতেন। তাকে মারবো কেন। আমার লোকজন কেউ তার বাড়িতে হামলা বা তাকে মারধর করেনি। তিনি আগে থেকেই বিভিন্ন রোগে ভূগছিলেন।

‘‘তাকে কেউ মারধর করলে তো তিনি হাসপাতালে চিকিৎসা নিতেন। তিনি হাসপাতালেও যাননি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতেই মারা গেছেন। এই স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিয়ে একটি পক্ষ নির্বাচনি সহিংসতায় চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।’’

স্থানীয় ইউপি সদস্য (সদ্য সাবেক) নূরুল ইসলাম বলেন, ভোরে তিনি মারা গেছেন। শুনেছি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তবে নির্বাচনি সহিংসতায় ৫ জানুয়ারি রাতে কয়েকটি বাড়িতে ভাংচুর চালিয়েছিল পরাজিত প্রার্থীর লোকজন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বাড়ি-ঘরে হামলার ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে।

Previous Post

দশ মাসের ব্যবধানে দ্বিতীয়বার করোনাক্রান্ত ঋতুপর্ণা

Next Post

যে কারণে ভ্যাকসিন নিতে পারেননি জোকোভিচ

Next Post
টেনিস খেলোয়াড়ের ছবি, তিনি লাল জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ভ্যাকসিন নিতে পারেননি জোকোভিচ

মা কোভিড পজিটিভ ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-পজিটিভ ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখলেন মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT