চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৃক্ষমানবকে ১০ থেকে ১৫ বছর পর্যবেক্ষণে রাখা হবে’

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
2:12 অপরাহ্ন 16, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

‘বৃক্ষমানব’ খ্যাত বিরল চর্মরোগে আক্রান্ত আবুল বাজানদারের দুই হাত এখন ৯৫ ভাগ সুস্থ। তবে
দীর্ঘ এক দশক দুই হাতের ব্যবহার না করায় ‘অকুপেশনাল থেরাপির’ সহায়তায়
হাতের স্বাভাবিক ক্ষর্মক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আর ডিএনএ’র ত্রুটির
কারণে বিরল চর্মরোগে আক্রান্ত আবুল বাজানদারকে আগামী ১০-১৫ বছর
পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

হাতে-পায়ে শিকড় নিয়ে দীর্ঘ প্রায় দশ বছর দুর্বিষহ জীবন কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরছেন আবুল বাজানদার। প্রায় আট মাস হাসপাতালের কেবিনে তিন বছরের শিশু সন্তান তাহেরা, প্রিয় স্ত্রী হালিমাকে নিয়েই বৃক্ষমানব আবুল ক্ষণে ক্ষণেই উপলদ্ধি করেন নতুন এক জীবনের স্বাদ। 

আবারও কাজ করে স্বাভাব্কি জীবনে ফিরতে পেরে, মেয়েকে নিজের হাতে আদর করতে পেরে খুশি আবুল বাজানদার। কৃতজ্ঞ ডাক্তারদের প্রতিও। 

গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনির্টে ভর্তির পর ২০ ফেব্রুয়ারি প্রথম দফায় ডান হাতের শিকড় অপাসারণের অস্ত্রোপচার করা হয়। এরপর পর্যায়ক্রমে দুই হাত ও এক পায়ের শিকড় অপসারণে নয়টি অস্ত্রোপচার করেছেন দশ সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকে দল। 

আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ডর প্রধান এবং প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা: আবুল কালাম বলেন, কিছু কিছু জয়েন্টে সে মুভমেন্ট করতে পারে আর কিছু কিছু জয়েন্টে মুভমেন্ট নেই। সেই মুভমেন্ট ফিরিয়ে আনার জন্য আমরা তাকে ফিজিওথেরাপি অন রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে সেট করছি। এর আগেও এমন দুজন রোগীর চিকিৎসা হয়েছে। তাদের একজন ইন্দোনেশিয়ায় এবং অন্যজন রোমানিয়ায়। ইন্দোনেশিয়ার রোগীর কিছু ছবি আছে। তাদের সঙ্গে তুলনা করলে দেখা যায় আমাদের চিকিৎসা অনেক অনেক উপরে। 

দীর্ঘ সময় হাসপাতালে থাকা বৃক্ষমানব এখন সকলের প্রিয়জন হয়ে উঠেছেন। চিকিৎসকরাও আবুলের প্রতিটি বিষয়ে নিবিড় খোঁজ খবর রাখেন সবসময়। 

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, এখানে ওয়ার্ড বয় থেকে শুরু করে অধ্যাপক, সবার তার জন্য প্রচেষ্টা, সততা এবং সচেতনতা রয়েছে সেটাই আজ তাকে সুস্থ করে তুলেছে। আমাদের দেশের চিকিৎসকরা সুযোগ পেলেই ভালো কাজ করতে সক্ষম। 

চিকিৎসকরা বলছেন, আবুল বাজানদারের ডিএনএ’র ত্রুটির কারণেই বিরল ‘এপিড্রার্মোসিস প্লাসিয়া ভেরুকাকমেস’ রোগে আক্রান্ত। ভবিষ্যতে আবারো আবুল এতে আক্রান্ত হবে কি না তা জানতে ডিএনএ ম্যাপিং রিপোর্টের অপেক্ষায় তারা।

যুক্তরাষ্ট্রের বোস্টনের কমপ্রিহেনসিভ মেডিকেল রিসার্চ সেন্টারে পাঠানো আবুল বাজানদারের ডিএনএ রিপোর্ট পেতে আরো ২-৩ মাস সময় লাগবে।

Tags: বৃক্ষমানব
Previous Post

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

Next Post

কলকাতায় বাংলাদেশি নায়িকারা

Next Post

কলকাতায় বাংলাদেশি নায়িকারা

লবণের বাজার অস্থির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT