চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় আদালত পরিবর্তনের আবেদন খারিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 21, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আদালত পরিবর্তন চেয়ে আসামী অনীক সরকারসহ ১৬ আসামীর করা আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। আদালতে আসামিদের আবেদনের পক্ষে যুক্ত ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বর্তমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে গত ৮ ডিসেম্বর অনীক সরকারসহ ১৬ আসামী হাইকোর্টে আবেদন করেন। মামলাটি এই আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

আবরারকে হত্যার পর গত বছরের ৭ অক্টোবর ১৯ শিক্ষার্থীকে আসামী করে চকবাজার থানায় মামলা করেন তার বাবা। এরপর পুলিশ এজাহারের ১৬ জনসহ মোট ২১ জনকে এই মামলায় গ্রেপ্তার করে। পরে গত ১৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া অভিযোগপত্রে আসামী করা হয় মোট ২৫ জনকে। এই অভিযোগপত্র গ্রহণ করে গত ১৮ নভেম্বর পলাতক চার আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

Tags: আবরারবুয়েটহাইকোর্ট
Previous Post

ওয়েব ফিল্মে জাকিয়া মুন, পরিচালক রাজু আলীম

Next Post

বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের বাংলার রাজনীতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে: ওবায়দুল কাদের

বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাঘা যতীনের ভাস্কর্য যারা ভাংচুর করেছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT