চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 পূর্বাহ্ন 11, মে 2015
in বাংলাদেশ
A A

বুয়েট থেকে বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির বিরোধিতা করে বুয়েটের শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন বুয়েট শাখা ছাত্রলীগ ছাত্রলীগ সভাপতি শুভ্রজ্যোতি ঠিকাদার এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক। ওই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে পরে তাদেরকে বহিস্কার করেছিলো সিন্ডিকেট।

সিন্ডিকেটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে বহিস্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ এবং হলে থাকাসহ ছাত্র হিসেবে তাদের সকল সুযোগ নিশ্চিত করার আদেশও দিয়েছেন হাইকোর্ট। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

হাইকোর্টের এ অাদেশের দিনে বুয়েটে গণসংহতি সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশে ওই দুই নেতাসহ বহিস্কৃত অন্য নেতাদের বহিস্কারাদেশ তুলে নেওয়ার দাবি জানানো হয়।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় বুয়েটে ওই শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের আওতায় সোমবার শাহবাগ থানায় মামলা হয়েছে।

আদালতের এই নির্দেশের পর বুয়েটের সিন্ডিকেট জরুরি বৈঠকে বসেছে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর সেই খবর বুয়েটের সর্ববৃহৎ গ্রুপে পোস্ট করা হয়। সেখানে একজনের ‘জয় বাংলা’ মন্তব্যের বিপরীতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম মন্তব্য করেন ‘জয় মা কালী! জয় ইন্ডিয়া’।

বুয়েটের ছাত্ররা ওই মন্তব্যের প্রতিবাদ করলে তিনি ওই মন্তব্যটি সম্পাদনা করে লিখেন ‘জয় ইন্ডিয়া, জয় মাসল পাওয়ার, জয় নেস্টি পলিটিক্স, জয় ইনজাস্টিস’।

ফাঁসির আনন্দে পরের দিন বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র এবং সাধারণ সম্পাদক কনক আরো কয়েকজনকে নিয়ে মিষ্টি বিলাচ্ছিলো। জাহাঙ্গীর আলমের সামনে দিয়ে যাওয়ার সময় কনক এবং শুভ্রদের গালি গালাজ করে।

তারা এর প্রতিবাদ করলে কয়েকদিন পর ওই শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যন্ত্রকৌশল বিভাগের ছাত্র শুভ্র এবং কনককে আজীবন বহিস্কার করে। একই সঙ্গে আরো কয়েকজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়।

Tags: কামারুজ্জামানের ফাঁসিছাত্রলীগবুয়েট
Previous Post

দেশের বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র হতে যাচ্ছে আশুগঞ্জ

Next Post

সুইডিশ আদালতে অ্যাসেঞ্জের আপিল খারিজ

Next Post

সুইডিশ আদালতে অ্যাসেঞ্জের আপিল খারিজ

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘাসফুল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT