চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গা দখলকারীদের নাম-ঠিকানা জানতে চেয়েছেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 12, অক্টোবর 2020
in আদালত, পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাজারিবাগ ও কামরাঙ্গিরচর এলাকায় বুড়িগঙ্গা নদী দখলকারীদের নাম ঠিকানা জানতে চেয়েছে হাইকোর্ট।

আগামী তিন মাসের মধ্যে এই তথ্য আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশেষ জরিপ টিম গঠন করে সিএস-আরএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করতে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আর জরিপ টিমে ঢাকার জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি রাখতে বলা হয়েছে এবং জরিপ পরিচালনায় ঢাকার পুলিশ কমিশনারকে সব ধরনের সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে ঢাকার চার নদীর অবৈধ দখল বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এইচআরপিবির করা রিটের পর হাইকোর্ট ২০০৯ সালে ৯ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। সেই রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকে। কিন্তু হাজারিবাগ ও কামরাঙ্গিরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ ‘আদি চ্যানেল’ জরিপের বাইরে থাকায় সেখানে জরিপ করে দখলকারিদের চিহ্নিত করতে ২০১৫ সালে আবেদন করে এইচআরপিবি। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ওই বছরের ২৬ আগস্ট বিশেষ জরিপ টিম গঠন করে সিএস-আরএস রেকর্ড অনুসারে সীমানা নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় দখলকারীদের তালিকা ও বিশেষ জরিপের নির্দেশনা চেয়ে গত ৬ অক্টোবর সম্পুরক একটি আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়েই আজ আদেশ দিলেন হাইকোর্ট।

আজকের আদেশের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে নদীর আদি চ্যানেলের জায়গা পুনরুদ্ধার করা প্রয়োজন। তা নাহলে নদীর জায়গা দখলে অন্যরাও উৎসাহিত হবে। আর অবৈধ দখলদার উচ্ছেদে বা নদীর জায়গা উদ্ধারে সঠিক জরিপ প্রয়োজন। কারণ, জরিপ ছাড়া উচ্ছেদ বা উদ্ধার কোনোটাই সম্ভব না। তাই বিশেষ জরিপের মাধ্যমে তালিকা প্রণয়ন করে সীমানা উদ্ধার করা জরুরি।’

Tags: নদীবুড়িগঙ্গাহাইকোর্ট
Previous Post

ধর্ষণ চেষ্টার মামলা না নেওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট

Next Post

আরো সঙ্কটে সৌমিত্র, চিকিৎসকরা চিন্তিত

Next Post
চিকিৎসকদের উদ্বিগ্ন সৌমিত্রের স্বাস্থ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আরো সঙ্কটে সৌমিত্র, চিকিৎসকরা চিন্তিত

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীদের পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী ২ কোটি ৮৫ লক্ষাধিক মানুষ সুস্থ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT