চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুস্টার ডোজে অ্যান্টিবডি বেশির সুসংবাদ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:25 অপরাহ্ন 14, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
ফাইজার ও মডার্না ভ্যাকসিনের বোতল ও স্নায়ু, করোনাভাইরাসের টিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তা নিয়ে এখন চলছে গবেষণা। প্রতিদিনই বিভিন্ন আশার আলো দেখা দিচ্ছে। বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিনেশন। মানুষ ভ্যাকসিন নিচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের বিকল্প এখনও আসেনি। এরমধ্যেই ভ্যাকসিন নিয়ে এলো আরেকটি সুসংবাদ।

এএফপির সংবাদে জানা গেছে: যারা জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার অথবা মডার্নার টিকা তাদের জন্য কার্যকর হতে পারে। গবেষণা বলছে, যারা মডার্নার টিকার বুস্টার ডোজ নিয়েছেন, তাদের শরীরের অ্যান্টিবডি ফাইজার বা জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজের তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি পরিচালিত এক গবেষণার প্রাথমিক ফলাফলে এমন তথ্য জানানো হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ঐ গবেষণা পরিচালনায় যুক্ত। ৪৫৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। তারা কমপক্ষে ১২ সপ্তাহ আগে ফাইজার, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছিলেন। বুস্টার ডোজ নেওয়ার ১৫ দিন পর গবেষকেরা তাদের অ্যান্টিবডি পরীক্ষা করেন। গবেষণার ফলাফল গবেষকদের রীতিমতো আশাবাদী করে তোলে।

দেখা গেছে, যারা জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন, তাদের একই ধরনের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি চার গুণ বেড়েছে। ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৩৫ গুণ। আর মডার্নার টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৭৬ গুণ।

গবেষণায় আরও জানানো হয়, যারা মডার্নার টিকা নিয়েছিলেন, তাদের অ্যান্টিবডির মাত্রা ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় বেশি ছিল। বুস্টার ডোজ নেওয়ার পর কারও শরীরে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়। ফাইজারের বুস্টার ডোজ টিকা এর মধ্যেই যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী উচ্চঝুঁকিতে থাকা মানুষ এবং যাঁরা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের বেশি সংস্পর্শে আসেন, তাদের জন্য এ টিকার বুস্টার ডোজ অনুমোদন পেয়েছে।

করোনা প্রতিরোধে বুস্টার ডোজের অ্যান্টিবডি বাড়ার সংবাদ নিশ্চয় চিকিৎসা বিজ্ঞানে নতুন আশার সঞ্চার করেছে। আমরা আশা করি করোনা ভ্যাকসিন এই রোগ নির্মূলে ব্যাপক ভূমিকা রাখবে। বিশ্বব্যাপী মানুষ নতুন করে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারবে।

Tags: করোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
Previous Post

শাকিবের শুটিং দেখার সুযোগ পাচ্ছেন অভিমানী সেই গৃহবধূ

Next Post

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, মৃত্যু ৪৬

Next Post
ইরাকে হাসপাতালে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, মৃত্যু ৪৬

নির্মাতা ও অভিনেতা একসঙ্গে আলোচনা করছেন, সিনেমার প্রচার চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর পরিচালনায়, তবুও আত্মবিশ্বাসী অন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT