চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলা, নিহত ১৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 14, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী উয়াগাদৌগৌ-এ সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিবি এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার বিকেল ৫টার কিছু পরেই এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানিয়েছে, উয়াগাদৌগৌর কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ব্যস্ত এলাকা কুয়ামে নাকরুমাহ এভিনিউয়ের একটি হোটেল ও পাশের রেস্টুরেন্টের বাইরের বসে থাকা লোকজনদের লক্ষ্য করে তিন বন্দুকধারী হঠাৎ গুলি ছুড়তে শুরু করে।

মালয় মেইল জানিয়েছে, বন্দুকধারীরা একটি পিকআপ ট্রাকে করে ঘটনাস্থলে গিয়ে হামলা চালায়। এরপর তারা সেখানে থাকা বাকিদের জিম্মি করার চেষ্টা করলে সেনাবাহিনী সেখানে পৌঁছে আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেয়। এরপর বন্দুকধারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ওই গোলাগুলিতেই হতাহতের ঘটনা ঘটে। বুরকিনা ফাসো সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়।

হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তাম্বুল রেস্টুরেন্ট – এই দু’টো জায়গাই হামলার লক্ষ্য ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা।

ঘটনায় হতাহতদের দায়িত্বরত স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

বুর্কিনা ফাসো সরকারের মুখপাত্র রেমিস দান্দজিনৌ জানিয়েছেন, বেশ কয়েকটি দেশের নাগরিক হামলার শিকার হয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত করে যেন তাদের পরিবারকে দ্রুত জানানো সম্ভব হয় সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।বুর্কিনা ফাসো-সন্ত্রাসী হামলা

হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, এটি জঙ্গি সংগঠন আল-কায়েদারই কোনো সহযোগী সংগঠনের কাজ। আল-কায়েদা পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সবচেয়ে সক্রিয় একটি দল।

শেষ খবর পর্যন্ত ঘটনাস্থলটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। সেখানে জনসাধারণের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে। নিজ নাগরিকদের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

এমনই একটি ঘটনা ঘটেছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় কুয়ামে নাকরুমাহ এভিনিউয়েরই স্প্লেনডিড হোটেল ও পাশের কাপুচিনো রেস্টুরেন্টকে লক্ষ্য করে চালানো হামলায় ১৭০-এর বেশি জিম্মি ও তাদের ৩০ জন নিহত হয়। আল-কায়েদা ওই হামলার দায় স্বীকার করে।

Tags: বুরকিনা ফাসোসন্ত্রাসী হামলা
Previous Post

রোমাঞ্চের শেষে নায়ক রোনালদো, মেসি দর্শক

Next Post

আজ শুভ জন্মাষ্টমী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শুভ জন্মাষ্টমী

‘তোমাদেরই গান শোনাব’ অনুষ্ঠানে আঁখি আলমগীর, রুনা লায়লা ও আলমগীর

২৩ বছর পর বিটিভিতে গান গেয়েছেন রুনা লায়লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT