চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুফনের উচিত ছিল রেফারিকে ঘুষি মারা!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 13, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে চেয়েছিলেন প্রথমবারের মতো একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে। সেই জিয়ানলুইজি বুফনের চ্যাম্পিয়ন্স লিগ দৌড় থামল কিনা লাল কার্ড দেখে! ৪০বছর বয়সী চিরতরুণ এ ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষকের এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না জুভেন্টাসের সাবেক গোলরক্ষক স্টেফানো তাক্কোনি। তার যুক্তি লাল কার্ড যখন দেখেছেনই, বুফনের উচিত ছিল রেফারি মাইকেল অলিভারকে ঘুষি মেরে লাল কার্ড দেখা!

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৯৩ মিনিটের মহানাটকীয় পেনাল্টি গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জুভেন্টাস। সেই গোলের আগে দুই লেগ মিলিয়ে ৩-৩এ সমতায় ছিল দুদল। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে বেনাতিয়ার ধাক্কায় লুকাস ভাসকেজ পড়ে গেলে পেনাল্টি দেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বুফন।

আরএমসি স্পোর্টসের সঙ্গে আলাপনে রেফারির এমন সিদ্ধান্তকে অপেশাদার ও কাণ্ডজ্ঞানহীন বলেছেন তাক্কোনি। বুফনের জায়গায় তিনি হলে রেফারির উপর চড়াও হতেন বলেও জানিয়েছেন জুভদের সাবেক গোলরক্ষক, ‘জানি আমাকে হয়ত থামিয়ে দেয়া হত। তার(বুফন) জায়গায় আমি হলে ঠিকই রেফারিকে ঘুষি মেরে বসতাম। তার উচিত ছিল এটা করা।’

কথার ফাঁকে রেফারি কমিটির প্রধান পিঁয়েরলুইজি কল্লিনাকেও এক হাত নিয়েছেন তাক্কোনি, ‘কল্লিনা আর কী বলবে! সে নিজেই দূর্নীতিগ্রস্থ। জুভেন্টাসের বিপক্ষে আগেও সে এমনটা করেছে।’

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবুফনলিড স্পোর্টস
Previous Post

খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসঙ্গে হবে: রিজভী

Next Post

পনের হাজার নগরবাসীকে নিয়ে পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড

Next Post
পরিচ্ছন্ন কর্মসূচি

পনের হাজার নগরবাসীকে নিয়ে পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড

পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে আজীবন অযোগ্য ঘোষণা করল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT