চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার পাস হচ্ছে প্রস্তাবিত বাজেটের অর্থবিল

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
2:19 অপরাহ্ন 27, জুন 2017
in অর্থনীতি
A A
বিরোধী

২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২’শ ৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অর্থবিল পাস হচ্ছে বুধবার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে রাজস্ব অংশে আলোচিত-সমালোচিত প্রস্তাবগুলো পরিবর্তন করবেন অর্থমন্ত্রী।

সংসদে প্রায় ১ মাসের আলোচনা থেকে ধারনা করা যায়, ব্যাংক আমানতের ওপর বর্ধিত আবগারী শুল্ক উঠিয়ে নেবেন অর্থমন্ত্রী। একইসঙ্গে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ঘোষণা থেকেও পিছু হঠতে হবে তাকে। আর ভ্যাট আইন কার্যকর করতে না পারার আফসোসও হজম করতে হবে অর্থমন্ত্রীকে।

এর আগে ১লা জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত এই বাজেটকে জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট ঘোষণার তৃপ্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ১১ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী মন্ত্রিসভার জ্যেষ্ঠতম এই সদস্যের।

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ৯টি বাজেট পেশের অনন্য কৃতিত্বের অধিকারী অর্থমন্ত্রী এর আগে এতো সমালোচিত হননি। অনেক কল্যাণকামী প্রতিশ্রুতির পরও যতোটা বিতর্কিত হয়েছেন কেবল বাড়তি ৩’শ কোটি টাকার রাজস্ব পেতে ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক হার বৃদ্ধির কথা বলে।

মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে পুরো মাস মুখর ছিলেন অর্থমন্ত্রীর সমালোচনায়। বিরোধী দলের কেউ কেউ তার পদত্যাগের দাবিও তোলেন। যদিও সবাই বুঝে গেছেন জনস্বার্থবিরোধী কোন প্রস্তাবনা পাশের ঝুঁকি নেবে না সরকার।

 

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটআবগারি শুল্কভ্যাট আইন-২০১২
Previous Post

আব্রামকে সঙ্গে নিয়ে শাহরুখের ঈদ শুভেচ্ছা

Next Post

সাংবাদিক লিটন বাশারের অকাল প্রয়াণ

Next Post
লিটন বাশার

সাংবাদিক লিটন বাশারের অকাল প্রয়াণ

‘নবাব’ ছবির দৃশ্য

‘শিকারী’কে ছাড়িয়ে গেছে ‘নবাব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT