চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ চ্যানেল আইয়ের পর্দায় ‘কোটিপতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 17, নভেম্বর 2021
in বিনোদন
A A
দর্শকদের জন্য রঙিন পোশাক পরা দুই অভিনেতা, হাসি ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মানুষ প্রচুর টাকা উপার্জন করে কোটিপতি হয়ে যায়। যে কোনো কারণে সে আবার নিঃস্ব হয়ে যায়। এর বাইরে দাম্পত্য জীবনে রয়েছে নানা গল্প। এমন কিছু ঘটনা কেন্দ্র করে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ‘কোটিপতি’ নাটক।

এই নাটকটি আজ বুধবার দুপুর ৩ টায় নাটকটি চ্যানেল আইয়ের পর্দার প্রচার হবে।

‘কোটিপতি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ। আরও রয়েছেন নিশাত প্রিয়ম, মুকিত জাকারিয়া, নরেশ ভূঁইয়া, শেখ মাহবুবুর রহমান, জুলফিকার চঞ্চল, রিগ্যান রত্ন সোহাগ, পারভেজ সুমন, আলমগীর হোসেন, পিন্টু প্রমুখ।

তিন শতাধিক নাটকে অভিনয়ের পর ‘কোটিপতি’র মাধ্যমে শহিদুল্লাহ সবুজ প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, এর আগে সমান্তরাল গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। তবে তিন শতাধিক নাটকে অভিনয়ের পর এটাই আমার প্রথম সলো কাজ। মানে কেন্দ্রীয় চরিত্র।

শহিদুল্লাহ সবুজ বলেন, গত দুই বছর ধরে কেন্দ্রীয় চরিত্রে কাজের জন্য অনেকেই বলেছিলেন। ভালো গল্প বা সামগ্রিক পরিস্থিতিতে ব্যাটে বলে টাইমিং হয় নাই বলে আর করা হয়নি। আমি যেহেতু থিয়েটার করি। তাই নিজেকে নানামাত্রিক চরিত্রে মেলে ধরতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজেদের পরিপক্কতার জন্য সময় নিয়েছি।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, এবারই প্রথম শহিদুল্লাহ সবুজ কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেন। তার বিপরীতে নিশাত প্রিয়ম। এ ধরণের গল্প এবং কাজ দিয়েই সবচেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়। বিনোদনের সঙ্গে শিক্ষণীয় একটি বার্তা রয়েছে নাটকটিতে।

Tags: আবু হায়াত মাহমুদনিশাত প্রিয়মলিড বিনোদনশহিদুল্লাহ সবুজ
Previous Post

বায়ুদূষণে দিল্লির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Next Post

বিশ্বজুড়ে করোনায় ৭ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র

Next Post
জনসমাগমে মানুষজন, বেশিরভাগই মাস্ক পরা, শহরের রাস্তায় চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় ৭ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের টিকেট কেটে ফেলল আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT