চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন আলাউদ্দিন আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 09, আগস্ট 2020
in বিনোদন
A A
বুদ্ধিজীবী আলাউদ্দিন আলীর শেষ বিদায়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে সোমবার (১০ আগস্ট) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। দেশবরেণ্য এ সংগীত ব্যক্তিত্বের পরিবার খবরটি জানিয়েছেন।

সোমবার বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আলাউদ্দিন আলীর আবাসস্থল খিলগাঁও-এর মূর-ই-বাগ মসজিদে। সেখান থেকে মিডিয়ার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা আড়াইটার দিকে নিয়ে যাওয়া হবে বিএফডিসিতে।

সেখানে শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সমাহিত করা হবে সেখানেই।

আলাউদ্দিন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ জানান, জোহর নামাজ পর্যন্ত মরদেহ রাখা হবে শাহবাগ বারডেম হাসপাতালের হিমঘরে।

রবিবার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিট নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। তার মৃত্যুর খবরে শোক নেমে আসে দেশের সংগীতাঙ্গনে।

৫ হাজারেরও বেশি গানে সুর করা এ সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী অসংখ্য সম্মাননা ছাড়াও আটবার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তার তৈরি করা কালজয়ী কিছু গান হচ্ছে: ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

Tags: আলাউদ্দিন আলীকিংবদন্তীগীতিকারবুদ্ধিজীবী কবরস্থানলিড বিনোদনসংগীত পরিচালকসুরকার
Previous Post

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে রক্ষা করতে হবে

Next Post

আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post
সুরকার আলাউদ্দিন আলী এর ছবি, বাংলাদেশের সংগীত জগতের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের সুরকার আলাউদ্দিন আলী গিটার বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাভাষী দুনিয়ার এক সেরা সুরকার ছিলেন আলাউদ্দিন আলী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT