চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটজোড়া তুলে রাখলেন মাশ্চেরানো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 16, নভেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মাশ্চেরানো বুটজোড়া তুলে রাখছেন, ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপের পরই আর্জেন্টিনাকে বিদায় বলে দিয়েছেন। চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ক্যারিয়ার। এবার পাকাপাকিভাবে বুটজোড়া তুলে রাখলেন হাভিয়ের মাশ্চেরানো।

৩৬ বছর বয়সে সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার মাশ্চেরানো। গত জানুয়ারিতে আর্জেন্টিনার ক্লাব এস্তুডিয়ান্টেসে যোগ দিয়েছিলেন। চুক্তি ছিল মৌসুমের শেষ পর্যন্ত। মাঝপথেই বিদায় বলে দিলেন।

পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরুটা করেছিলেন স্বদেশি ক্লাব রিভার প্লেটের হয়ে। ২০০৩ সালে। মাশ্চেরানো সেখান থেকে একবছর পর পাড়ি জমান ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে। ততদিনে আলো ছড়াতে শুরু করেছেন।

মেসি ফুটবল মাঠে ট্রফি ও কাপের সাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশ্চেরানোর পরের গন্তব্য হয় ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামে। সেসময় নজর কাড়েন জায়ান্ট লিভারপুলের। নামও লেখান। তিন বছরের সাফল্যময় যাত্রা অলরেডদের সাথে।

লিভারপুলে থাকতে পেপ গার্দিওলার মন কাড়েন মাশ্চেরানো। প্রিয় বন্ধু ও জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সঙ্গে যোগ দেন বার্সেলোনায়। গার্দিওলার সর্বজয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন। ক্যারিয়ারে দীর্ঘ সময়, ৮ বছর থিতু ছিলেন ন্যু ক্যাম্পেই।

কাতালোনিয়ানদের ডেরায় পাঁচটা লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক ট্রফি জেতেন। গার্দিওলার মৌসুমে ছয় ট্রফি জয়ের কীর্তি গড়া দলের অন্যতম ডিফেন্স ভরসা ছিলেন মাশ্চেরানো।

পরের গন্তব্য চীনে। খেলেন হুবেই চায়না ফরচুনের জার্সিতে। গত জানুয়ারিতে স্বদেশে ফেরেন। আরেক বন্ধু হুয়ান ভেরনের ক্লাব এস্তুডিয়ান্টেসে খেলবেন বলে। করোনা মহামারী এসে ওলটপালট করে দেয় মাশ্চেরানোর শেষ অধ্যায়ের প্লটটা।

সবশেষে বিদায়ই বলে দিলেন। আর্জেন্টিনা, লাতিন আমেরিকা ও ইউরোপ মিলে ১৭ বছরের ঝলমলে এক ক্যারিয়ারে যতি পড়ল। মাশ্চেরানো এখন সাবেক ফুটবলার।

Tags: অবসরআর্জেন্টিনাওয়েস্ট হ্যামকরিন্থিয়ান্সবার্সেলোনামাশ্চেরানোলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

কেন আত্মহত্যার পথ বেছে নিলেন আসিফ বসরা?

Next Post

ট্রাম্প বললেন, কারচুপি করে জিতেছে বাইডেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প বললেন, কারচুপি করে জিতেছে বাইডেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: পরবর্তী শীতে সবকিছু স্বাভাবিক হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT