চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুঝেশুনেই এগোতে চান ওয়ার্নার, জবাব দিতে মুখিয়ে বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 02, মার্চ 2017
in স্পোর্টস
A A

ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দল, তাদের বিপক্ষে আমরা বুঝেশুনেই খেলব- কথাটা ডেভিড ওয়ার্নারের। প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পরও সাবধানী থাকছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

ব্যাঙ্গালুরুতে শনিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের দ্বিতীয় টেস্ট। দু’দলের খেলোয়াড়রাই এখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন মাঠে কয়েকঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন কোহলি-ওয়ার্নাররা।

অজি ওপেনার অনুশীলনের ফাঁকে ক্রিকবাজকে জানিয়েছেন দ্বিতীয় টেস্ট নিয়ে সফরকারীদের পরিকল্পনার কথা। ভারতীয় দলকে সমীহ করে বলেছেন, ‘আমরা ভারতের মাটিতে টেস্ট জিতেছি, এটা অসাধারণ ব্যাপার। তবে আমরা জানি ভারত শক্তিশালী দল। তারা দ্বিতীয় টেস্টে পূর্ণশক্তি নিয়েই ফিরে আসবে।’

‘আমরা প্রথম টেস্টে জিতলেও ভারতীয় দলের পরিকল্পনাগুলো লক্ষ্য করেছি, বিশেষ করে ওদের বোলিং পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তন সব লক্ষ্য করেছি, সেটা সত্যিই ছিল নাম্বার ওয়ান দলের মতো পরিবর্তন। আমরা নিজেরাও সেভাবে তৈরি থাকছি।’ ওয়ার্নারের বিশ্লেষণ।

ব্যাঙ্গালুরুর উইকেটের প্রশংসা করে ওয়ার্নার বলেছেন, ‘এখানকার পিচ অসাধারণ, সব সময় ক্রীড়াবান্ধব হয়। মাঠটাও চমৎকার। সীমানা ছোট। সব মিলিয়ে স্পোর্টিং একটা ম্যাচ হবেই আশা করি।’

ওপেনিং সঙ্গী ম্যাট রেনশোকে নিয়েও উচ্ছ্বসিত ওয়ার্নার, ‘ও অসাধারণ ব্যাটসম্যান। উপমহাদেশের মাটিতে প্রথম খেলতে এসেই ফিফটি তুলে নিয়েছেন। সত্যিই অসাধারণ।’

অন্যদিকে ভারতের ওপেনার মুরালি বিজয় জানিয়েছেন দ্বিতীয় টেস্টটি আরো টেস্ট সুলভ হওয়ার কথা। নিজেদের ভুল ক্রুটি শুধরে নিতে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমরা বেশ কয়েকটা সেক্টর নিয়ে অনুশীলনে কাজ করেছি। আমরা সব কিছু নতুনভাবে শুরু করতে চাই। আশা করছি অস্ট্রেলিয়াকে ভালো কিছু জবাব দিতে পারব।’

নিজের ব্যাটিং টেকনিক নিয়ে বিজয় বলেন, ‘এতকিছু চিন্তা করছি না, দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে চাই। তবে যে শটগুলোয় আমি পরাস্ত হয়েছি, ওগুলো নিয়ে অনুশীলন করেছি।’

Tags: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Next Post

এবার তিশার ‘হলুদবনি’ ও ‘এপার ওপার’

Next Post
তিশা

এবার তিশার ‘হলুদবনি’ ও ‘এপার ওপার’

লাহোরে পিএসএলের ফাইনাল খেলবেন বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT