চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুক চিন চিন’ এর পর আবারও ট্রেন্ডিংয়ে আভরাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 24, জুলাই 2021
in বিনোদন
A A
বাংলা গানের শিল্পী স্টুডিওতে recording করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রিমেক গান ‘বুক চিন চিন করছে’ ছিল নবীন সংগীত পরিচালক আভরাল সাহিরের দেশ কাঁপানো একটি গান । চলতি বছরে ভালোবাসা দিবসে ‘শিল্পী’ নাটকে পাবেলের কণ্ঠে এ গানটি নতুন আয়োজনে উপস্থাপন করে আলোচনায় এসেছিলেন আভরাল সাহির। কয়েক মাস যেতেই ঈদে আভরালের মিউজিকে তিনটি নাটক ফের ট্রেন্ডিংয়ে!

গায়ক ও সংগীত পরিচালক আভরাল সাহিরের দাবী, ইউটিউব ট্রেন্ডিংয়ে তার করা মিউজিকে তিনটি নাটক শীর্ষ অবস্থান পেয়েছে। যা বাংলা নাটকের ইতিহাসে কোনো সংগীত পরিচালকের ক্ষেত্রে আগে এমনটি ঘটেনি।

তিনি বলেন, এটি একটি রেকর্ড! যা আগে হয়নি। এবার ঈদের জন্য ১৫ টির মতো নাটকে গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন আভরাল সাহির। এর মধ্যে ‘শনির দশা’, ‘মন দরিয়া’ ও ‘গরুর মাংস ২’ এই তিনটি নাটক অন্যরকম ভাবে আলোচিত হয়েছে বলে জানান তিনি।

আভরাল সাহিরের ভাষ্য, যত নাটক এসেছে এরমধ্যে এই বাংলাদেশী নাটকগুলোর মধ্যে তিনটি নাটক ট্রেন্ডিংয়ে উঠেছে।

নাটকগুলো সম্পূর্ণ মিউজিক করেছেন তিনি নিজেই। শুক্রবার (২৩ জুলাই) শেষ সময়ের ভিউ ও ট্রেন্ডিং অনুযায়ী প্রথম অবস্থানে আছে এস আর মজুমদার পরিচালিত জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন অভিনীত ‘মন দরিয়া’; দ্বিতীয় অবস্থানে মহিদুল মহিম পরিচালিত অপূর্ব ও মেহজাবিন অভিনীত ‘শনির দশা’ এবং তৃতীয় অবস্থানে আছে মাইদুল রাকিব পরিচালিত চাষী আলম, মারজুক রাসেল ও অনিক অভিনীত নাটক ‘গরুর মাংস ২’।

আভরাল সাহির বলেন, ‘শনির দশা’ নাটকে কোনাল আপুর সঙ্গে আমার দ্বৈত কণ্ঠে একটি গানও রয়েছে। সবচেয়ে আনন্দের ঘটনা হলো, একই মিউজিক কম্পোজারের তিনটি নাটক ট্রেন্ডিংয়ে পরপর অবস্থান করছে। প্রতিটি রেকর্ড একেকটি অর্জন। সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। এর আগে “শিল্পী” নাটকটি ২৬ দিনে এক কোটির মাইল ফলক স্পর্শ করে। এবার আমার সংগীতে অন্য নাটকগুলো একে একে প্রকাশ পাচ্ছে। যে’কটি প্রকাশ হয়েছে তার মধ্যে তিনটি শীর্ষে আছে।

আভরাল সাহির আরও বলেন, ট্রেন্ডিংয়ে আসার জন্য প্রথম প্রাধান্য পায় শিল্পীদের কারণে। পরে পরিচালকদের নির্মাণ কৌশল ও গল্প। এরপর অবশ্যই নাটকে গল্পের সঙ্গে মিলিয়ে মিউজিক কাজটিকে দুর্দান্ত হতে সাহায্য করে। অনেকগুলো কাজ করেছি। এরমধ্যে প্রকাশিত তিনটি ট্রেন্ডিংয়ে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

আভরাল সাহিরের করা মিউজিকে ট্রেন্ডিংয়ে থাকা নাটকগুলো রাজীব আহমেদের রচনা ও মহিদুল মহিমের পরিচালনায় ‘শনির দশা’, যেখানে অভিনয় করেছেন অপূর্ব-মেহজাবীন, এস আর মজুমদারের পরিচালনায় ‘মন দরিয়া’। অভিনয় করেছেন অপূর্ব-তাসনিয়া ফারিণ। অন্যটি হচ্ছে মাইদুল রাকিবের পরিচালনায় ‘গরুর মাংস ২’। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম এবং অনিক।

Tags: অপূর্ব-মেহজাবীনআভরাল সাহিরচাষী আলমমারজুক রাসেল
Previous Post

স্বাগতিকদের প্রথম সোনা এলো জুডোতে

Next Post

মোস্তাফিজকে ‘কোচের মতোই’ পাশে পান শরিফুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে ‘কোচের মতোই’ পাশে পান শরিফুল

বাংলাদেশে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ট্যাঙ্কার গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT