চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে হয়ে গেছে চাকরির দরকার নাই

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
1:02 অপরাহ্ন 29, মার্চ 2022
in মতামত
A A
বাংলাদেশি বিয়ের আঙুলের আংটি ও অলংকারের বিস্তারিত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে একটি এনজিও-তে চাকরি করে। কাজের সূত্রেই রবির সাথে তার পরিচয়। দুই বছরের প্রেম তারপর বিয়ে হয় পারিবারিক আলাপচারিতার মাধ্যমে। কিন্তু বিয়ের পর কেমন জানি বদলে যেতে থাকে রবি। দাম্পত্য জীবনের সবই ঠিক চলছে। কিন্তু বিপত্তি ঘটে তার চাকরি নিয়ে। রবির মা-বাবা তাকে সাফ জানিয়ে দেয়, বিয়ের পর তাদের বাড়ির বউ চাকরি করাটা ভালো দেখায় না। আর কিসের জন্য চাকরি করবে সুমি? তাদের সংসারের অবস্থা ভালো। রবির বউ চালানোর মত অবস্থা আছে। সুমি শ্বশুর-শাশুড়িকে কিছু বলে না। বিষয়টা রবিকে জানালে, সে বলে মা-বাবা বলে যা বলছে তা ঠিক। কি দরকার চাকরি করার। বাড়ির অন্য বউরাও উচ্চশিক্ষিতা। তারাও চাকরি করে না। মা-বাবার মত আর তার মত একই।

সুমি সত্যি অবাক হয় রবির কথা শুনে। যে রবি নারী মুক্তি, নারীর স্বাধীনতায় বিশ্বাসী, সে নিজের স্ত্রীকে চাকরি করতে দিতে চায় না। অগত্যা সুমি নিজের মা-বাবাকে কথাটা জানায়। তারাও বলে স্বামী আর তার পরিবার না চাইলে চাকরি করার দরকার নাই। মন দিয়ে সংসার করাতেই শান্তি। উপায়হীন হয়ে সুমি নিজের ক্যারিয়ারকে বির্সজন দিয়ে চাকরি ছেড়ে দেয়।

সুমির মত সমাজের অনেক মেয়েই বিয়ের পর চাকরি ছাড়তে বাধ্য হয়। যেখানে মেয়েদের স্বামীর পরিবার ও নিজের মা-বাবার দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকে। তবে উভয়ে মনে করে সংসারের শান্তিতে চাকরি বাধা সৃষ্টি করতে পারে। প্রত্যেক মা-বাবা চায় তার মেয়ে যেন ভালো থাকে। আর সংসারে মেয়েদেরকেই সেক্রিফাইস করতে হয়। সুতরাং স্বামীর বাড়ি না চাইলে চাকরি করার দরকার নাই। আবার স্বামী ও তার পরিবার মনে করে চাকরি করলে মেয়েরা সংসার, সন্তান সব এক সাথে সামলাতে পারে না। অনেক ক্ষেত্রে স্ত্রীর চাকরি করাটাকে ভালো চোখে দেখে না। আত্মসম্মানে বাধে।

তবে পুরুষত্বের অহমিকা বা পরিবারের দাম্ভিকতাতে একটি মেয়ে মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত তা তারা ভাবে না। সুশিক্ষিত একটি মেয়ে শুধু নিজের আর্থিক বিষয় বিবেচনা করে চাকরি করে তা কিন্তু নয়। সে নিজেকে এগিয়ে নিতে চায়।

কিন্তু এ সমাজে মেয়েদেরকে এখনো পরনির্ভরশীল করে রাখার চিন্তা করে। যার প্রতিফলন হলো বিয়ের পর চাকরি করতে না দেয়া। স্বভাবজাতভাবেই বলা হয়, মেয়েরা বাবা, স্বামী আর ছেলের উপর নির্ভরশীল। ঘর-সংসারকে সুন্দর করে সাজাতে, সন্তানকে মানুষ করতে তাদের শিক্ষার প্রয়োজন। স্বামীর ঘরে গিয়ে চাকরি কেন করবে। ফলশ্রুতিতে অগ্রসরমান নারীদের ঘরের বাইরে আসতে হয় অনেক ত্যাগ আর সংগ্রাম করে। আধুনিককালেও সব পরিবার চায় না নারীরা চাকরি করুক, আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সাথে বাঁচুক।

কথায় আছে, ‘যে রাঁধে, সে চুল ও বাঁধে।’ এখনকার নারীরা সংসার সামলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে তৈরি করতে থাকে শিক্ষাজীবন থাকে। চাকরি শুধু নারী নয়, যে কোন মানুষের আত্মপরিচয়ের বাহক। যার মাধ্যমে সে নিজের অবস্থান তৈরি করে পরিবারে, সমাজে।

নারীর স্বাধীনতার কথা বলে তার পায়ে পরিবারের রীতিনীতির শিকল পরিয়ে দিলে সত্যিকারের নারী মুক্তি আসবে না। একজন স্বামীকে প্রথমে বুঝতে হবে তার স্ত্রীর অধিকার আছে আত্মমর্যাদা নিয়ে বাঁচার। নারী শুধু কন্যা-জায়া-জননী নয়, সে একজন মানুষ। তার নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে পেশাগত জীবনকে সংসারে নামে রুদ্ধ করে দেয়া অন্যায়।

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজন নারী তার ব্যক্তি জীবনে যতটা নিরাপত্তাবোধ করে তা একজন গৃহিণীর পক্ষে সম্ভব নয়। অন্যদিকে জীবনের চলার পথে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক বিধায় পরস্পরের প্রতি সহযোগিতা থাকা উচিত। ভালোবাসা, সম্মানও শ্রদ্ধার সাথে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। স্বামীর ইচ্ছাতে নিজেকে অবদমিত করে রাখাটা সুখকর নয় সংসার জীবনে।

সুতরাং যে মেয়েটি কাজ করে নিজের পরিচয় তৈরি করেছে, সে মেয়েটিকে বিয়ের পর চাকরি করতে না দেয়াটার মানসিকতা পরিবর্তন করতে হবে। তা না হলে সুমির মত ভালোবাসার মানুষটিকে ঘিরে প্রশ্ন জাগবে মনে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: চাকরিনারীবিয়ে
Previous Post

কোটি কোটি টাকা দামের সুইস ঘড়ি জব্দ করেছে রাশিয়া

Next Post

৫ বছর পর আজ শেষ হলো ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং

Next Post
শুটিং সেটে অভিনেতা ও কলাকুশলীদের দল, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বছর পর আজ শেষ হলো ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং

পরিধান করেছেন পর্তুগাল দলের জার্সি, মাঠে খেলছেন রোনালদো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনালের’ আগে রোনালদোর বিশেষ অনুরোধটা জেনে নিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT