চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করতে গিয়ে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in বিনোদন
A A
বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষজন, গাড়ি ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ বলে বিয়ে এমন এক দিল্লীকা লাড্ডু, যা খেলেও পস্তাতে হয়- না খেলেও পস্তাতে হয়! তাই বিয়ে নামের ‘দিল্লীকা লাড্ডু’  খেয়ে পস্তানোই ভালো! এমনটাই ভেবেছিলেন গল্পের নায়ক সেলিম। তিনি বাবা মা হারা স্বজনহীন এক মধ্যবিত্ত যুবক।

যার স্বপ্ন বিয়ে করে সংসারে আনবেন নতুন অতিথি। সাদা-কালো একঘেয়েমি জীবনটা হয়ে উঠবে সম্পূর্ণ রঙিন। ইউআই ইঞ্জিনিয়ার সেলিম বউ খোঁজার জন্য অনলাইনকেই টার্গেট করে। সেখানেই একের পর এক ঘটতে থাকে নাটকীয় সব ঘটন-অঘটন ও বিড়ম্বনা।

সেলিম কি খুঁজে পায় তার স্বপ্নের রাজকন্যা? নাকি অনলাইনে সুবিধা না করতে পেরে ফিরে আসে অফলাইনে? জানতে হলে দেখতে হবে দেশের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ বিডির নতুন ২০ পর্বের হাস্য রসাত্মক ধারাবাহিক, ‘বিয়ে করতে গিয়ে’। ১০ জানুয়ারি বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে নাটকটি।

‘বিয়ে করতে গিয়ে’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। মূল চরিত্রে আছে নিলয় আলমগীর, পারসা ইভানা তাসনুভা তিশা, শহীদুল আলম সাচ্চু, শামীমা নাজনীন, সাইদুর রহমান পাভেল, রিমি করিম প্রমুখ।

এটি রচনা করেছেন সুপরিচিত চিত্রনাট্যকার মারুফ রেহমান। তিনি বলেন, জীবনের অর্ধেক ঝামেলা শুরু হয় বিয়ে করতে গিয়ে। আর বাকি অর্ধেক ঝামেলা বিয়ের পরে। এবারের গল্পটা এক ব্যাচেলর যুবকের বিয়ে করা নিয়ে। আমার বিশ্বাস কাজটি দর্শক দারুণভাবে উপভোগ করবে। কারণ, এখানে বিনোদনের সব উপাদান রয়েছে।

‘বিয়ে করতে গিয়ে’ প্রসঙ্গে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস নতুন বছরের এই নাটকটি সকল শ্রেণির দর্শককে আনন্দ দিতে সক্ষম হবে।

Tags: ইমরাউল রাফাতনাটকনিলয় আলমগীরবঙ্গরিমি করিমলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশামীমা নাজনীনসাইদুর রহমান পাভেলসাচ্চু
Previous Post

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি রায়

Next Post

অনেক খেলোয়াড়ই নেননি টিকা, ইন্দোনেশিয়া যাচ্ছে না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, পরিধান সবুজ জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক খেলোয়াড়ই নেননি টিকা, ইন্দোনেশিয়া যাচ্ছে না বাংলাদেশ

জাতিসংঘের পতাকা, বিশ্ব শান্তি ও সহযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে ৮ দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT