চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের রাতেই সোনমের সংবর্ধনা, তারায় ঝলসিত লীলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 09, মে 2018
in বিনোদন
A A

লগ্ন অনুযায়ি মঙ্গলবার দুপুরেই অনুষ্ঠিত হয়েছে অনিল কাপুর কন্যা ও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে। পাত্র কোটিপতি ব্যবসায়ি আনন্দ আহুজা। প্রেমিক থেকে সাত পাক ঘুরেই হয়ে গেলেন সোনমের স্বামী। বিয়ের অনুষ্ঠানে তাই উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের তারকা আর ব্যবসায়ি অঙ্গনের মানুষ। কিন্তু এদিন রাতে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ঘটলো ভিন্ন ঘটনা!

স্ত্রী গৌরী খানকে নিয়ে সোনমের বিবাহোত্তর সংবর্ধনায় শাহরুখ

মুম্বাইয়ের প্রসিদ্ধ লীলা হোটেল এদিন যেনো ঝলছে উঠলো শুধু বলিউডের তারকাদের পদচারণায়। হ্যাঁ। মুম্বাইয়ের নামকরা হোটেল লীলা। প্রায়শই এখানে তারকাদের উপস্থিতি ঘটে। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে যেনো বলিউড তারায় ঝলসিত হওয়ার যোগার হোটেলটি। একসঙ্গে বলিউডের এতো বিখ্যাত বিখ্যাত তারকার জমায়েত খুব একটা দেখেনি লীলা!

বোনকে নিয়ে সোনমের বিবাহোত্তর সংবর্ধনায় ক্যাটরিনা কাইফ

নব দম্পতিকে সংবর্ধনা জানাতে অনুষ্ঠানে কে ছিলেন না! বলিউড কিং শাহরুখ খান সঙ্গে নিয়ে এসেছিলেন স্ত্রী গৌরী খানকে। স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে হাজির ছিলেন অক্ষয় কুমার। কারিনা ও কারিশমাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সাইফ আলী খান। স্ত্রী মীরা রাজপুতকে সঙ্গে নিয়ে রাজ কুমার খ্যাত শহীদ কাপুর। ক্যাটরিনা, আলিয়া ভাট, রণবীর কাপুর, কাজল, রণবীর সিং, কঙ্গনা রানাউত, রানী মুখার্জী, রেখা, বরুন ধাওয়ান, মাধুরী দীক্ষিত, ঋষি কাপুর, নীতু কাপুর, স্বরা ভাস্করসহ বলিউডের আরো অসংখ্য জনপ্রিয় তারকাকে দেখা গেছে অনুষ্ঠানে।

স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে সোনমের বিবাহোত্তর সংবর্ধনায় শহীদ কাপুর

সন্ধ্যার পর থেকে রাতভর চলে সোনম-আনন্দের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে নাচে গানে মাতিয়ে রাখেন বলিউডের সহ-অভিনেতা অভিনেত্রীরাই।

ধর্মীয় রীতিতে মঙ্গলবার সোনমের বিয়ের আসর বসে বান্দ্রা রকডেল বাংলো সোনমের খালার বাড়িতে।

Tags: আনন্দ আহুজাআলিয়া ভাটঋষি কাপুরকঙ্গনা রানাউতকাজলক্যাটরিনানীতু কাপুরবরুন ধাওয়ানমাধুরী দীক্ষিতরণবীর কাপুররণবীর সিংরানী মুখার্জীরেখাশহীদ কাপুরশাহরুখ খানসোনম কাপুরস্বরা ভাস্কর
Previous Post

নারায়ণগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবেন ‘দেড়শভাগ সুস্থ’ রোনালদো

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবেন ‘দেড়শভাগ সুস্থ’ রোনালদো

শিক্ষা খাতে জরুরি বরাদ্দ পাওয়ার সুযোগ থাকছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT