চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিয়ে’র মানে জানতে গণভোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 06, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A
রোমানিয়া-গণভোট

বিয়ে মানে কী? পরিবার মানেই কি একজন নারী আর একজন পুরুষের মধ্যকার বৈবাহিক সম্পর্ক, না অন্য কিছু? – এই প্রশ্নের জবাব ঠিক করতেই গণভোট চলছে রোমানিয়ায়।

৬ ও ৭ অক্টোবর – এই দু’দিন দেশজুড়ে গণভোটের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে সংবিধানে পরিবার বিষয়ক অংশে বিয়ের সংজ্ঞা পরিবর্তন হবে কিনা তা নির্ধারণ করা হবে।

সংবিধানের ধারাটি পরিবর্তনে সমর্থনকারীরা এই গণভোটকে পরিবারের ‘ঐতিহ্যবাহী’ ধারণা রক্ষার একটি উপায় হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধীরা সতর্ক করে বলছেন, এর ফলে সমকামী দম্পতি, একক অভিভাবক (সিঙ্গেল প্যারেন্ট) এমনকি তাদের সন্তানরা সংকটে পড়তে পারেন।

গণভোটের বিপক্ষে আরও একটি অভিযোগ উঠেছে: রোমানিয়ার ক্ষমতাসীন দলের প্রধানকে জড়িয়ে চলমান দুর্নীতি মামলা থেকে জনগণের মনোযোগ হটাতেই আসলে এই গণভোট।

রোমানিয়ায় সমকামীদের বিয়ে বা বিয়ে ছাড়া একত্রে পরিবার হিসেবে বসবাস স্বীকৃত নয়। নতুন এই গণভোটের ফল যা-ই হোক, এই সিদ্ধান্ত বদলাবে না। গণভোটের উদ্দেশ্য মূলত সংবিধানে লিখিত ভাষাকে স্পষ্ট করা।রোমানিয়া-গণভোট

রোমানীয় সংবিধানের অনুচ্ছেদ ৪৮-এ বলা হয়েছে পরিবার গঠিত হয় ‘দুই ব্যক্তির স্বাধীনভাবে সম্মত বিয়ের ওপর ভিত্তি করে’। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংজ্ঞাটির এই অংশ বদলে করা হবে: ‘একজন পুরুষ ও একজন নারীর স্বাধীনভাবে সম্মত বিয়ের ওপর ভিত্তি করে’।

পরিবার বিষয়ক গণভোট-পূর্ব কোয়ালিশনের প্রেসিডেন্ট মিহাই ঘেয়োরঘিউ বলেছেন, ‘আমরা চাইছি বিয়ের সংজ্ঞাকে সাংবিধানিক পর্যায় থেকে সংরক্ষণ করতে – যা হয় একজন নারী ও একজন পুরুষের মাঝে।’

বিয়ের এই সংজ্ঞাটি ইতোমধ্যে দেশের নাগরিক বিধিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এই দলটি চাইছে, সংবিধানেও যুক্ত করার মধ্য দিয়ে সংজ্ঞাটিকে আরেক ধাপ সুরক্ষা দিতে।

অবশ্য এর মধ্য দিয়ে সমলিঙ্গের যুগলরা কোনো জটিলতায় পড়বেন না বলেও আশ্বস্ত করেন ঘেয়োরঘিউ। ‘এলজিবিটি গোষ্ঠীর অধিকার বা চাহিদার অবস্থানে গণভোটের কারণে কোনো পরিবর্তন আসবে না,’ বলেন তিনি।

২ কোটিরও কম লোকসংখ্যার দেশ রোমানিয়ায় এ পর্যন্ত ৩০ লাখ মানুষের সই সংগ্রহ হয়ে গেছে বলেও জানিয়েছেন সাবেক এই মন্ত্রী।রোমানিয়া-গণভোট

রোমানিয়ার অর্থডক্স চার্চ এই গণভোটে সমর্থন দিয়েছে। দেশটির প্রায় ৮৫ শতাংশ জনগোষ্ঠী অর্থডক্স খ্রিস্টান।

বিবিসি জানায়, সরকারের আশা ‘হ্যাঁ’ ভোটই জিতবে। তবে ‘না’ ভোট প্রচারণা শিবিরের পরিকল্পনা, এমনটা হলে তারা গণভোট বয়কট করবে। তাদের আশা, এতে করে গণভোটটি বৈধ হওয়ার জন্য প্রয়োজন ন্যূনতম ৩০ শতাংশ ভোটারের উপস্থিতি পূর্ণ হবে না।

এর আগেও রোমানিয়ায় কম ভোট পড়ার কারণে বেশকিছু গণভোটের ফল বাতিল হয়েছে।

Tags: রোমানিয়াসেমি লিড
Previous Post

বোমা সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

Next Post

কুবরাকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

কুবরাকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাষ্ট্রপতি

‘রাজনীতি এখন গরিবের ভাউজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT