চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা, আনন্দিত ও সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা সময় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সংসার শুরুর স্বপ্ন দেখেছিলেন ভারতের টেলিভিশন কুইন অঙ্কিতা লোখান্ডে। কিন্তু অসম্পূর্ণই রয়ে গিয়েছে সেই স্বপ্ন। ২০১৬ সালে ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সেই প্রেমের সম্পর্ক। তবে অতীতের স্মৃতি কোনদিন মুছে ফেলেননি অঙ্কিতা।

এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি জৈনের সঙ্গে। অঙ্কিতার হবু বর ভিকি জৈন পেশায় ব্যবসায়ী। বক্স ক্রিকেট লীগে একটি টিমও রয়েছে ভিকির।

জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কিতা-ভিকি। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে জমকালো আয়োজনে বিয়ে হবে তাদের। দুই পরিবারের ঘনিষ্টজনেরা উপস্থিত থাকবেন সেই বিয়েতে।

বিয়ের আয়োজন শুরু হবে দুপুর ১২টা থেকে। একই তারিখে রাত ৮টা থেকে শুরু হবে রিসেপশন পার্টি। সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে, অবশেষে পরিণতি পাচ্ছে তাদের তিন বছরের প্রেমের সম্পর্ক।

শনিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে অঙ্কিতার মেহেদী অনুষ্ঠান। প্রাক-বিয়ের অনুষ্ঠানে দারুণ লাগছিল এই অভিনেত্রীকে। লাল-হলুদ ভারী সিল্ক শাড়ি, নাকে নথ, মাথায় গাজরা, কপালে মারাঠি স্টাইলে পরা টিপে যেন একদম পারফেক্ট মারাঠি সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) বাগদান সম্পন্ন হবে অঙ্কিতা-ভিকি জুটির। এরপর সোমবার (১৩ ডিসেম্বর) হলুদ ও সংগীতের পর ১৪ ডিসেম্বর তাদের বিয়ে। ফলে টানা তিন দিন যে তাদের রাজকীয় বিয়ের আয়োজন চলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

২০০৯ সালে ভারতীয় টেলিভিশন জি টিভির ‘পবিত্র রিসতা’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান অঙ্কিতা। ২০১৯ সালে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তার। কঙ্গনার এই ছবিতে ঝলকারি বাঈয়ের চরিত্রে দেখা মিলেছিল অঙ্কিতার। সম্প্রতি ‘পবিত্র রিসতা ২.০’ ওয়েব সিরিজে দেখা মিলেছে অঙ্কিতার।

Tags: অঙ্কিতা লোখান্ডেবিয়েভিকি জৈনসুশান্ত সিং রাজপুত
Previous Post

সৌদি আরবে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

Next Post

সান্টার অস্তিত্ব নেই, বললেন বিশপ

Next Post
সান্তা ক্লোজের মতো পোশাক পরা ব্যক্তি লাইটার ধরে আছেন, ব্যাকগ্রাউন্ডে ধূসর আকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্টার অস্তিত্ব নেই, বললেন বিশপ

বাতাসের দিক নির্দেশক বোর্ড, আকাশে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT