চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পর সুপারস্টার হওয়া বলিউডের ৫ তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 07, নভেম্বর 2020
in বিনোদন
A A
বিয়ের পর বলিউডের ৫ তারকা, বিভিন্ন রূপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিয়ে করলেই ক্যারিয়ার শেষ’! মিডিয়া কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কথার একটি প্রচলন আছে। যা তারকাদের ক্ষেত্রে যেন আরো বেশি প্রযোজ্য একটি কথা। তবে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাই রয়েছেন, যারা এমন প্রচলিত কথাকে মিথ্যা হিসেবে প্রমাণ করেছেন।

এক নজরে জেনে নেওয়া যাক এমনই কিছু বলিউড তারকাদের নাম, যারা বিয়ের পরে নিজের অভিনয় দক্ষতায় ‘সুপারস্টার’ এর খেতাব পেয়েছেন!

বলিউডের দুই তারকা বিয়ের পর একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শাহরুখ খান
বলিউড ফিল্ম ক্যারিয়ারে সফল অভিনেতার নাম যদি বলতেই হয় তবে সবার প্রথমে আসবে বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের নাম। ফিল্মে ক্যারিয়ার শুরু করার পেছনে তাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছিলেন স্ত্রী গৌরি খান। অনেক বাধা পেরিয়ে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ, তখন শাহরুখকে কেউই চিনত না। বর্তমানে শাহরুখ যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা আর আলাদা করে বলার কিছু নেই। আর এ সবই হয়েছে তার বিয়ের পর।

বিয়ের পর সুপারস্টার হওয়া বলিউডের ৫ তারকা দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ সাইফ আলি খান
বলা হয়, অমৃতা সিংহকে বিয়ে করাটা আসলে সাইফের জন্য ‘গুডলাক’ ছিল। অমৃতার সঙ্গে তার পরিচয় ‘বেখুদি’ ফিল্মের শুটিংয়ে। সাইফের ছবিটিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেসময় তিনি সুযোগটি হারান। তবে ফিল্ম হাত থেকে চলে গেলেও অমৃতার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। তারা বিয়েও করেন। এরপরই ক্যারিয়ারের গ্রাফ উপরে উঠে সাইফের। যদিও বা পরবর্তীতে সাইফ ও অমৃতার বিচ্ছেদ ঘটে। তবে বলিউডে তার অভিনয়ের যথেষ্ট কদর রয়েছে।

অনিল কাপুর
দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর ১৯৮৪ সালে কস্টিউম ডিজাইনার সুনিতা ভবানীকে বিয়ে করেন অনিল। তার আগে তিনি অনেক ফিল্ম করেছেন কিন্তু সেভাবে বলিউড তাকে চেনেনি। বিয়ের বছরই অর্থাৎ ১৯৮৪ সালে যশ চোপড়ার ফিল্ম ‘মশাল’-এ অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। আর পিছনে তাকাতে হয়নি অনিল কাপুরকে।

আয়ুষ্মান খুরানা
প্রথমে ভিডিও জকি এরপর গায়ক, সঞ্চালক এবং অতঃপর তার ফিল্ম দুনিয়ায় পদচারণা। এটাই আয়ুষ্মানের ক্যারিয়ার গ্রাফ। বলিউডে তার অভিষেক হয়েছিল ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বছর বছর অল্প বাজেটের হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের কাছে তিনি এখন ‘হিট মেশিন’ নামে পরিচিতি পেয়েছেন। তবে তার এই জার্নির পিছনে আছে তার স্ত্রী তাহিরা কাশ্যপ!

আমির খান
বলিউডে আমির খানের ফিল্ম ক্যারিয়ার যখন শুরুও হয়নি তখন থেকেই প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী তারা বিয়ে করলেও আমিরের ক্যারিয়ারে কখনো ভাটা পরেনি। বরং দিনকে দিন নিজেকে আরো ভার্সেটাইল অভিনেতা হিসেবে তৈরী করে তুলেছেন তিনি।

Tags: অনিল কাপুরআমির খানআয়ুষ্মান খুরানালিড বিনোদনশাহরুখ খানসাইফ আলি খান
Previous Post

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন রোববার

Next Post

এবার ‘প্রিয় যত গান’ এর মঞ্চ মাতাবেন তারা

Next Post
বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও শিল্পীদের ছবি, মঞ্চে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘প্রিয় যত গান’ এর মঞ্চ মাতাবেন তারা

শ্রাবন্তীর ছেলে ও তার বন্ধু প্রকৃতির মাঝে সুন্দর দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুসংবাদ দিলেন শ্রাবন্তীর ছেলে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT