চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিড়াল পালনের জন্য হয়রানির শিকার হচ্ছি: নায়লার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 09, অক্টোবর 2020
in বিনোদন
A A
প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্বের সুন্দর ছবি, লাল চুল ও ঝলমলে চোখের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমার বাবা মাও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। পরিবার নিয়ে একপ্রকার একঘরে হয়ে আছি। প্রতিবেশীরা বাঁকা চোখে দেখে।’ 

পাড়াপড়শির বিরুদ্ধে এমন অভিযোগই আনলেন আলোচিত মডেল, অভিনেত্রী ও প্রাণীপ্রেমী নায়লা নাঈম।

কিন্তু কেন হয়রানি হচ্ছেন? প্রশ্নে নায়লা বলেন, আমার অপরাধ নিজের ফ্ল্যাটে বিড়াল লালন পালন করি। ‘এসব প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়াবে’ এই গুজবে প্রতিবেশীদের কাছ থেকে মারাত্মকভাবে হয়রানি হতে হচ্ছে প্রতিনিয়ত। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। তাদের কি কোনো মানবিকতা নেই? এজন্য আমি প্রতিবাদ জানাচ্ছি।

নায়লা নাঈম বলেন, আমার বাসায় ১৭-১৮ টি বিড়াল রয়েছে। প্রত্যেকটি বিড়ালের ভ্যাকসিন দেয়া যাতে তাদের থেকে কোনো রোগ বালাই না ছড়ায়। কিন্তু কোনো কিছুতেই প্রতিবেশীদের থামানো যাচ্ছে না। তারা আমার নামে স্থানীয় কমিশনারের কাছে পর্যন্ত অভিযোগ করেছেন।

‘বাসায় পুলিশ আসছে। আমার পরিবারের সাথেও প্রতিবেশীরা ঠিকভাবে কথা বলে না৷ বাসার নিচে আমার নিজস্ব স্কুটি চার্জ দিতে দেয় না। আমি বাসায় বিড়াল পালন করি এটা কি অন্যায়? এটা কোনো ক্রাইম? আমি কি মাদক বিক্রি করছি? তাহলে কেন আমাকে এভাবে হয়রানি হতে হবে?’- উল্টো প্রশ্ন রাখেন নায়লা।

লকডাউনের সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে কুকুরকে খাবার দিয়েছেন নায়লা নাঈম

তিনি বলেন, বিড়ালগুলো বাসার মধ্যেই থাকে। কারও কোনো ক্ষতি করে না। আমি নিজেই ওদের খাবার দেই। এমনকি করোনার শুরু থেকে নিজে ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় শত শত কুকুর বিড়ালকে খাবার দিয়েছি৷ এতে অন্যদের সমস্যা কেন হচ্ছে? পশুপাখির জন্য যতটুকু করি, এটা পুরোপুরি মানবিক জায়গা থেকে।

সংবাদ সম্মেলনের আয়োজন করে এমন হয়রানির প্রতিবাদ করতে যাচ্ছেন জানিয়ে নায়লা বলেন, শনিবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর মগবাজারের একটি রেস্তোরায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছি। সেখানে বিস্তারিত তুলে ধরবো।

Tags: অভিযোগকরোনাকুকুরনায়লা নাঈমবিড়াললকডাউন
Previous Post

টাঙ্গাইলে সৎ বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা

Next Post

ঢাকা আসছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি

Next Post
ঢাকা আসছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আসছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি

ব্যবসায়ীদের স্বার্থে সরকার ব্যাংকগুলোর ক্ষতি কমানোর পরিকল্পনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিডিপি নিয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস ‘সামঞ্জস্যহীন’: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT