চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্তৃত হচ্ছে অনলাইন অপরাধ

পান্থ রহমান by পান্থ রহমান
7:34 পূর্বাহ্ন 13, জুন 2015
in তথ্যপ্রযুক্তি
A A

সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর সমন্বয়হীনতার সঙ্গে আইনের সঠিক প্রয়োগ না হওয়াতেই বাড়ছে অনলাইন অপরাধ।

এজন্য একযোগে কাজ করার আহবান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিচারের চেয়ে অপরাধ প্রবণতা রোধ করাই জরুরি।

পাসওয়ার্ড চুরির মাধ্যমে ব্যাংক জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁস কিংবা এটিএম কার্ড জালিয়াতির ঘটনা ঘটছে অনেক। ঘটছে জাতীয় তথ্য চুরির মতো বড় ঘটনাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার হয়ে আত্মহননের ঘটনাও ঘটেছে।

শনিবার ‘সাইবার ফরেনসিক সাপোর্ট সেন্টার ও সাইবার সিকিউরিটি এজেন্সি/ডিপার্টমেন্ট তৈরির প্রস্তবনা’ শীর্ষক সেমিনারে সাইবার নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ বলেন, নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে এগিয়ে থাকতে হবে। আমাদের দেশ সীমিত সম্পদের দেশ, অনেক চাহিদার দেশ। কিছু দল বা গোষ্ঠী থাকবেই যারা নানাভাবে দুর্বৃত্তায়ন করতে চাইবে। নানা ভাবে অবৈধ কার্যক্রম চালু রাখবে।

সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল আলম বলেন, সারাদেশে শত শত মামলা আছে যেগুলোর তদন্ত চলছে। অবশ্যই পুলিশ ও সংযুক্ত সকল প্রতিষ্ঠানের ট্রাইবুনাল কি চাইছে, আইন কি বলছে সেসব জানতে হবে। তা না হলে আমরা অগ্রসর হতে পারবো না। অপরাধগুলোর বিচার না করতে পারলে অপরাধ আরো বাড়বে।

বাংলাদেশে প্রতি ২০ সেকেন্ডে একজন সাইবার অপরাধের শিকার হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, এই মুহূর্তে প্রয়োজন সাইবার পেট্রোলিং।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, সবাই যে এখন এর গুরুত্ব অনুভব করেছেন সেটাও বড় বিষয়। নানান ভাবে আমরা আক্রমণের শিকার হচ্ছি, তাই এই সমস্যা সমাধানের পথ আমাদেরই বের করতে হবে।

অপরাধী ধরতে পুলিশের জন্য বিশেষ ধরনের ট্র্যকিং-অ্যাপস তৈরির কথা জানিয়ে বক্তারা বলেন, সাইবার জগতে অপরাধীরা সক্রিয় তাই তাদের সঙ্গে পেরে উঠতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রস্তুত হতে হবে।

Tags: সাইবার ক্রাইম
Previous Post

দেখা মিললো নতুন প্রজাপতির (ভিডিওসহ)

Next Post

চুক্তির আগে যোগাযোগ সচিবদের অনানুষ্ঠানিক বৈঠক

Next Post

চুক্তির আগে যোগাযোগ সচিবদের অনানুষ্ঠানিক বৈঠক

ধর্মনিরপেক্ষতা নিয়ে বড় পরিসরে কাজ করা উচিৎ: ড. আনিসুজ্জামান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT