চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি কনসার্টে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 29, মার্চ 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi woman wearing a mask and glasses at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃষ্টি বাধায় বেশ কিছুসময় বন্ধ থাকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আবারও শুরু হয়েছে অনুষ্ঠান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরী হয় প্রধানমন্ত্রীর। বৃষ্টির কারণে ঠিক সময়ে মঞ্চে উঠতে পারেননি ভারত থেকে আসা অস্কারজয়ী সংগীত শিল্পী এ আর রহমানও।

বিসিবির আয়োজনে কনসার্টটি শুরু হয় জনপ্রিয় ব্যান্ড মাইলস আর কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সংগীত পরিবেশনায়। মাগরিবের নামাজের বিরতি পর হঠাৎ বৃষ্টি শুরু হলে থেমে থাকে অনুষ্ঠান। পরে বৃষ্টি থামলে আবারও মমতাজের গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

শের-এ-বাংলায় ১০ হাজার দর্শক মাঠ ও গ্যালারি থেকে উপভোগ করতে পারবেন অনুষ্ঠান। যদিও অনেক আসন এখনো ফাঁকা। নিউজ২৪ টিভি চ্যানেল কনসার্ট সরাসরি সম্প্রচার করছে।

জানা গেছে, এ আর রহমান একে একে ৩৫টি গান পরিবেশন করবেন। থাকবে কয়েকটি বিরতি। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়োজিত এক কনসার্টে পারফর্ম করেছিলেন এ কিংবদন্তি শিল্পী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছিল সরকার। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বিবিসি। কোভিডের হানায় তা থমকে যায়।

কনসার্ট দিয়ে মুজিববর্ষের শেষটা রাঙানো হচ্ছে এবার। মুজিববর্ষে বিসিবি যত লিগ, টুর্নামেন্ট বা সিরিজের আয়োজন করেছে, তার সবকটিতেই ছিল বঙ্গবন্ধুর নাম।

Tags: এ আর রহমানপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুবিসিবি কনসার্টমুজিববর্ষলিড স্পোর্টস
Previous Post

প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

Next Post

পায়ে হেঁটে পুরো দেশ ঘুরেছেন শান্ত

Next Post
শান্ত পায়ে হেঁটে পুরো দেশ ঘুরেছেন, ফুলের তোড়া হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়ে হেঁটে পুরো দেশ ঘুরেছেন শান্ত

বিশ্বব্যাপী বিনিয়োগ উৎসাহিত করতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT