চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি একাদশের সামনে রানের পাহাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 31, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা বিসিবি একাদশের সামনে রানের জন্য সংগ্রাম করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৩৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ১৭৯ রানে দ্বিতীয় দিন শেষ করা ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস থেমেছে তিনশ’র কাছে গিয়ে। খেলা বাকি আছে দুই সেশনেরও কম।

এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশকে ১৬০ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৯৭ রানের লিড নিয়েছিল উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসেও তারা করেছে দারুণ ব্যাটিং।

ওয়েস্ট ইন্ডিজ-২৫৭ ও ২৯১, বিসিবি একাদশ-১৬০

৮০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা এনক্রুমা বোনার ফিরে যান সকালেই। রেমন রেইফার (৪৯*) ও জশুয়া ডি সিলভার (৪৬) প্রতিরোধে এগিয়ে যায় সফরকারীরা। আগের দিন ফিফটি পান ওপেনার জন ক্যাম্পবেল (৬৮)।

বিসিবি একাদশের তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ৪ উইকেট। খালেদ আহমেদ ৩টি, সাইফ হাসান ২টি ও তৌহিদ হৃদয় নেন একটি উইকেট।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে অলআউট করে লিডের আশা জাগিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে সে আশায় গুঁড়েবালি। শেষ ৩০ রানে ৬ উইকেট হারিয়ে দেড়শ পেরিয়ে থেমে যায় নুরুল হাসান সোহানের দল।

দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ১৬০ রানে গুটিয়ে যায় একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে গড়া দলটি। স্বাগতিকরা খেলতে পেরেছে মাত্র ৪৭.৪ ওভার।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাঈম শেখ। অধিনায়ক সোহানের ব্যাট থেকে আসে ৩০ রান। সাদমান ইসলাম ২২, সাইফ হাসান ১৫, শাহাদাত হোসেন দীপু করেন ১৩ রান। বাকিদের কেউই পারেননি দুঅঙ্ক ছুঁতে।

অফস্পিনার কর্নওয়াল ৪৭ রানে নেন ৫ উইকেট। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ২৫ রানে শিকার ৩ উইকেট। পেসার কেমার রোচ ও আলঝারি জোসেফ নেন একটি করে উইকেট।

৩ ফেব্রুয়ারি বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। প্রস্তুতি ম্যাচে ১৪ সদস্যের দলে থাকাদের মধ্যে মূল টেস্ট দলে আছেন সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইয়াসির আলি।

Tags: খালিদবিসিবি একাদশ-উইন্ডিজমুগ্ধলিড স্পোর্টস
Previous Post

প্রত্যেক জেলায় হবে ইংরেজি মাধ্যমের সরকারি প্রাথমিক বিদ্যালয়

Next Post

বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার: কাদের

Next Post
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে নেতা, পেছনে ছবি ও স্মারক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার: কাদের

সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নিবন্ধনের জন্য ফর্ম পূরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লে স্টোরে ‘সুরক্ষা’ অ্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT