চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির পরিচালক হতে লড়বেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির পরিচালক হতে লড়বেন যারা, নেতাদের সঙ্গে দেখা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর। আজ শনিবার ছিল পরিচালক পদে মনোনয়ন কেনার শেষ দিন। তিনটি ক্যাটাগরিতে পরিচালকদের ২৩টি পদে লড়বেন ৩২ জন।

নির্বাচনে ভোট দেবেন ১৭১ জন কাউন্সিলর। তবে পদের বিপরীতে প্রার্থী সংখ্যা খুব বেশি না হওয়ায় বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দিতায় পরিচালনা পর্ষদে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও দুই জন পরিচালক বিসিবিতে সরাসরি আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে।

১ নম্বর ক্যাটাগরিতে ১০টি পদের জন্য লড়বেন ১৫ জন। ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হবে চারজনের। তারা হলেন-তানভীর আহমেদ ‍টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মো: খালিদ হোসেন।

সিলেট বিভাগ থেকে একটি পদের বিপরীতে লড়বেন শফিউল আলম চৌধুরী নাদেল। এই পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

চট্টগ্রাম বিভাগের দুটি পদের জন্যও প্রার্থী দুইজন। তারা হলেন- আকরাম খান ও আ.জ.ম. নাছির উদ্দিন। খুলনা বিভাগের দুটি পদে আছেন-শেখ সোনেল ও কাজী ইনাম আহমেদ। বরিশাল থেকে একটি পদে আলমগীর হোসেন আলো।

রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রথমবার তিনি পরিচালক পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী। যিনি গত মেয়াদে পরিচালক ছিলেন।

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে একটি পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন শুধু আনোয়ারুল ইসলাম।

ঢাকার ক্লাব প্রতিনিধিদের মধ্যে ১২টি পদের জন্য লড়বেন ১৭জন। তারা হলেন-গত দুইবারের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (আবাহনী লি.), গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি), মাহবুব উল আনাম (মোহামেডান), মাসুদুজ্জামান (মোহামেডান), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস), সালাহ্উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব) ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স),

মো: এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্যতরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স), মনজুর কাদের (ঢাকা এসেটস),  মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্লাব), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), মোহাম্মদ রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর কাদের (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

তীব্র লড়াই হতে যাচ্ছে তিন নম্বর ক্যাটাগরিতে। যেখানে রয়েছে একটি পদ। বড় চমক দেখিয়ে মনোনয়পত্র কিনেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির কোচ ও বতমার্নে প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচন করবেন তিনি। তার  প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক অধিনায়ক, গেল মেয়াদের বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

Tags: বিসিবি নির্বাচনলিড স্পোর্টস
Previous Post

চার মাস পর দৈনিক শনাক্ত হাজারের নিচে

Next Post

‘কক্সবাজারে আরো ৪টি আদালত প্রয়োজন’

Next Post
বিচারকের পাল্লা ও গজল কোর্টের গজল।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কক্সবাজারে আরো ৪টি আদালত প্রয়োজন’

বাংলাদেশের একজন নেতা বক্তব্য দিচ্ছেন, পাশে উপস্থিত নেতাকর্মীরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাকে কোনো কিছু দিয়ে ব্র্যাকেট বন্দী করা সম্ভব নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT