পূর্বাচলে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জমি দখল হয়ে গেছে বলে একটি খবর নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেছেন, পূর্বাচলে আমাদের জমি এখনো বুঝেই পাইনি, তাই সে জমি দখল বা এ ধরনের বিষয় এমূহূর্তে আমাদের বিবেচনায় নেই।
এমন অভিযোগ সঠিক বা বিশ্বাসযোগ্য নয় বলেও মনে করেন তিনি।
বিসিবি’র প্রধান নির্বাহী বলেন: গণপূর্ত মন্ত্রণালয় বা রাজউক যেহেতু আমাদের জমিটা বুঝিয়ে দেয়নি, সেটি দেওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে কাজ করব।









