চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির এজিএম ও ইজিএম ৩০ সেপ্টেম্বর

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:39 অপরাহ্ন 28, আগস্ট 2017
in স্পোর্টস
A A

চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির চার বছরের মেয়াদ। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগও। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে বিসিবি। এখন নির্বাচনের পালা। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ডাকা হয়েছে এজিএম ও ইজিএম।

সোমবার মিরপুরে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। আগামী ৩০ সেপ্টেম্বর এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ করেছি। সে অনুযায়ী যা যা করণীয় সেজন্য পাঁচ সদস্যের একটি কমিটিও করে দিয়েছি আমরা।’

কমিটিতে আছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ, লোকমান হোসেন ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নাজমুল হাসান বলেন, ‘এজিএম ও ইজিএম যেন ৩০ সেপ্টেম্বর করতে পারি তার জন্য যা যা করণীয় তারা তা-ই করবে।’

একই দিনে বোর্ড সভাপতি ঘোষণা দেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুই কোটি টাকা হস্তান্তর করবে বিসিবি।

‘যেহেতু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে বড় অঙ্কের একটা অর্থ খরচ হয়, ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে- দুই কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করব, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের সহায়তার জন্য।’

শুক্রবার উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জে প্রায় আড়াই হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তেমনিভাবে দেশের আরও কয়েকটি জেলায় ত্রাণ বিতরণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি।

‘আমরা একটা জায়গায় ত্রাণের ব্যবস্থা করেছিলাম, আমরা গিয়েছিলামও। ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা আরও কয়েকটা জায়গায় বোর্ড পরিচালকদের যাওয়ার জন্য বলেছি। সেই জন্য আজ আমরা বাজেট অনুমোদন করেছি।’

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

কর্ম-উদ্যোগী যুব সমাজের জন্য উদ্যোক্তা তৈরির শিক্ষা

Next Post

অধ্যাপক সিতারা পারভীন পুুরষ্কার পেলেন ঢাবির দশ শিক্ষার্থী

Next Post
অধ্যাপক সিতারা পারভীনসহ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক সিতারা পারভীন পুুরষ্কার পেলেন ঢাবির দশ শিক্ষার্থী

ফুটবল খেলোয়াড় মাঠে অনুশীলন করছে, বাংলাদেশি ফুটবল দলের সদস্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় যেতে না পেরে ক্ষেপে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT