চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির অন্তর্বর্তী পরিচালনা, ব্যাখ্যা নেই কারও কাছেই

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
10:31 অপরাহ্ন 12, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

আগামী ১৭ অক্টোবর শেষ হচ্ছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চার বছরের মেয়াদ। তার ১৪ দিন পর ৩১ অক্টোবর হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। নির্বাচন সম্পন্ন হওয়ার ১৫ দিনের মধ্যে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করতে হবে পুরনো কমিটিকে। কিন্তু ১৭ অক্টোবরের পর বোর্ড কারা পরিচালনা করবে সেটির সুস্পষ্ট ব্যাখ্যা নেই পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের কাছে।

বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সংবাদ সম্মেলনে এলে বিষয়টি নিয়ে প্রশ্ন রাখা হয় বির্বাচন কমিশনের কাছে। কিন্তু সদুত্তর মেলেনি। বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭) বের করে বিভিন্ন ধারায় চোখ বোলাতে থাকেন দায়িত্বপ্রাপ্তরা। শেষে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক গঠনতন্ত্র উল্টে-পাল্টে দেখে বলেন, গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩এর ২এর ‘ঙ’ ধারায় বলা আছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্বতন পরিচালনা পর্ষদ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নিকট দায়িত্বভার হস্তান্তর করবেন।

তিনি বোঝাতে চান, এর অর্থ মেয়াদ পার হয়ে যাওয়া কমিটিই দায়িত্ব চালিয়ে যাবে। যদিও গঠনতন্ত্রে এ সম্পর্কে সুস্পষ্ট কোন নির্দেশনা নেই।

নির্বাচন কমিশনের কাছে তাই প্রশ্নটি ছিল নির্বাচনের আগের ১৪ দিন বিসিবি কীভাবে পরিচালিত হবে? প্রশ্নটি আরেকবার তাদের স্মরণ করিয়ে দেওয়া হলে নির্বাচন কমিশনাররাও একে অন্যের সাথে কানাকানি করতে থাকেন। পরে স্থানীয় সরকার কাঠামোর কথা উল্লেখ করেন তারা। কিছুক্ষণ পর আরেক কমিশনার বলেন, ‘আসলে আমরা নির্বাচন কমিশন চিন্তা করছি কেবল নির্বাচন নিয়েই। এখন কমিটির মেয়াদ কী থাকবে সেটা গঠনতন্ত্রে বলা আছে। আমরা দেখে উত্তরটা দিচ্ছি।’

গঠনতন্ত্র ঘেঁটে পরে ব্যাপারটি নিয়ে কিছুই পাননি তারা। শেষে বলেন, ‘বিসিবি মিটিং করে ইলেকশন কমিটি গঠন করে দিয়েছে। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা। বিসিবি কীভাবে পরিচালিত হবে সেটি নির্বাচন কমিশনের চিন্তা নয়।’

সংবাদ সম্মেলনের শেষ ভাগে প্রধান নির্বাচন কমিশনার জানান, যে কমিটি এখন আছে তারাই বিসিবি পরিচালনা করবে। কিন্তু বড় কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সময়টাতে নন ইলেকটেড পারসন যারা ম্যানেজম্যান্টে আছেন, তারা বিসিবি পরিচালনা করবেন। কিন্তু এ ব্যাপারটি গঠনতন্ত্রে উল্লেখ আছে কিনা; সেই প্রশ্ন উঠছে ভালোমতই।

এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসানও একই রকমের কথা বলেছিলেন। তার মতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত বর্তমান সদস্যরাই বোর্ডের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নেবেন। কেবল নীতিগত কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে না।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

বাংলাদেশ প্রমাণ করতে চায়, সত্যিই ভাল খেলে

Next Post

ইসরায়েলের কারণে ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

Next Post
UNESCO logo on modern building in Paris, France. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের কারণে ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

আফসোসে জড়ানো ‌'ডুব'-এর একমাত্র গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT