চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিও চায় না হাথুরুর ব্যাপারটা ঝুলে থাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
শিক্ষক বা কোচের মতো পোশাক পরা একজন ব্যক্তি, গাঢ় সবুজ হ্যাট ও সানগ্লাস পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

চণ্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের হেড কোচের পদ থেকে সরে যেতে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অক্টোবরের মাঝামাঝিতে। চুক্তির আওতায় তাকে রেখে দিতে চেষ্টা করা হবে নাকি ছেড়ে দেয়া হবে, পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। এরমধ্যেই হাথুরুকে পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে বিসিবি সভাপতি বরাবর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রধানের চিঠি সহজ করে দিয়েছে হাথুরুর ভবিষ্যৎ।

লঙ্কান বোর্ডের চিঠি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ‘চিঠির বিষয়টি আমরা গতকাল জেনেছি এবং বিভিন্ন মিডিয়াতে এসেছে। আপনারা জানেন, হাথুরুসিংহে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন। যেহেতু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সরাসরি বিসিবি সভাপতিকে চিঠি দিয়েছেন, তাই চিঠিটা আমরা প্রেসিডেন্ট বরাবর পাঠিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি বোর্ড কী সিদ্ধান্ত দেয়।’

ভবিষ্যৎ সিরিজের কথা মাথায় রেখে কোচের ব্যাপারটা ঝুলে থাকুক সেটা চান না ক্রিকেটাররা। বিসিবি নির্বাহীও বললেন একই কথা, ‘যেহেতু বোর্ড টু বোর্ড কথা হচ্ছে, সেহেতু আমর মনে হয় একটা সমাধান হয়ে যাওয়াই ভাল।’

কথা ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে থাকবেন হাথুরুসিংহে। সেভাবেই সাজানো ছিল সব পরিকল্পনা। কোচের হঠাৎ পদত্যাগপত্র দেয়ার খবর তাই নাড়াই দিয়েছে টাইগার ক্রিকেটকে। সেটি বিশ্বকাপ পরিকল্পনায় বাধ সাধবে কিনা- এমন প্রশ্নে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রফেশনাল হিসেবে বলতে হবে কারও জন্য কাজ আটকে থাকে না। আমাদের যে পরিকল্পনা আছে, সেই অনুযায়ীই কাজ করবো। হয়ত তার কিছু নিজস্ব পরিকল্পনা ছিল যা নিজের মতো করে করতেন। আরেকজন যদি আসেন তারও পরিকল্পনা থাকবে। তাছাড়া বোর্ডেরও একটি পলিসিগত সিদ্ধান্ত থাকবে। আমরা সেই অনুযায়ী কাজ করবো।’

Tags: চন্ডিকা হাথুরুসিংহে
Previous Post

হস্তান্তরিত ঋণ ব্যাংকিং খাতে ঝুঁকি বাড়াবে: বিআইবিএম

Next Post

নিজ অফিসে ব্যবসায়ী হত্যার তদন্তে অগ্রগতি: পুলিশ

Next Post
নির্বাচিত ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ অফিসে ব্যবসায়ী হত্যার তদন্তে অগ্রগতি: পুলিশ

অভিনেতা বা ব্যক্তির ছবি, তিনি চেহারায় হাস্যোজ্জ্বল ও চোখে চশমা পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টারেরাই ইন্ড্রাস্ট্রি ধরে রাখে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT