চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক তরুণী মায়ের বিসিএস ক্যাডার হওয়ার গল্প

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
4:24 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2018
in নারী, সাক্ষাতকার
A A

উম্মে হাবিবা ফারজানা, একজন মা এবং একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা। পাহাড়সম প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি আজ সফল। তার এ সফলতার পেছনে অনুপ্রেরণা তিনি নিজেই। প্রায় চার বছর পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকার পরও শুধু দৃঢ় মনোবল আর পরিশ্রমের কারণেই সফল এই তরুণী।

৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফারজানা। এস এম মাহবুবুর রহমান ও বিলকিস খানম দম্পতির বড় সন্তান ফারজানা ছোট থেকেই ছিলেন দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী। বরিশালের পিরোজপুরে পৈত্রিক বাড়ি হলেও বাবার চাকরিসূত্রে বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে ২০০৫ সালে এসএসসি ও ২০০৭ সালে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি।

এইচএসসি পাশের পর ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ক্যাম্পাসের রঙিন দিনগুলোর স্বাদ বুঝে উঠতে না উঠতেই অনার্স দ্বিতীয় বর্ষে পড়াকালেই মা-বাবার ইচ্ছায় বেসরকারী কর্মকর্তা মো: মনিরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র উনিশ বছর বয়সে বিয়ের পরে সাংসারিক বাস্তবতায় রঙিন জীবন কিছুটা ফ্যাকাসে লাগতে থাকে পড়াশোনা, সংসার, শ্বশুরবাড়ির সবকিছু সামলে হাপিয়ে উঠতে উঠতে। তবে একসময় আত্মবিশ্বাস দিয়ে জয় করেন সবকিছু।

মাস্টার্স ফাইনাল পরীক্ষার সময় আট মাসের গর্ভবতী ছিলেন হাবিবা। কন্যার জন্মের পরই শুরু হয় তার প্রকৃত জীবন সংগ্রাম। সন্তান হবার পরে প্রায় কারো সাহায্য ছাড়াই একা বড় করে তুলতে থাকেন মেয়ে মানহা ইসলাম শাইরাকে। সেসময়টা সবকিছু সামলে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়েও সন্তানের উপর প্রভাব পড়তে দেননি তিনি।

ফারজানার বিসিএস পরীক্ষায় অংশ নেবার পেছনে অনুপ্রেরণা তিনি নিজেই। রাষ্ট্র, সমাজ, পরিবারের প্রতি দায়বদ্ধতা সর্বোপরি একজন সচেতন নাগরিক হিসেবেই তার সিভিল সার্ভিসে যোগ দেয়ার ইচ্ছা। সেজন্য চলমান জীবন সংগ্রামের মধ্যেই নিজেকে নতুন করে গুছিয়ে চার বছর পর শুরু করেন পরীক্ষার প্রস্তুতি।

বিসিএসের প্রস্তুতির সময় স্বামী মো: মনিরুল ইসলামের অবদানকে স্মরণ করেছেন বার বার। সংসার সামলে ফারজানার পড়ার সময় ছিলো খুব কম। তাই রাত সাড়ে এগারোটা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত চলতো তার প্রস্তুতি। এভাবেই অংশ নেন ৩৭তম বিসিএসে। এটাই ছিলো তার প্রথম বিসিএস। প্রিলিমিনারি পরীক্ষার সময় চিকেন পক্সে আক্রান্ত হন ফারজানা ও তার মেয়ে। অসুস্থ অবস্থায়ই পরীক্ষায় অংশ নেন তিনি। মেধাবী ফারজানা সফল হন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়।

লিখিত পরীক্ষার অাগে পড়ালেখার সুযোগ পেয়েছেন মাত্র দেড় মাস। সেসময় স্বামী-মা ও বোনের কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছেন তিনি। লিখিত পরীক্ষায় সফলতার পর ভাইভাতেও সফল হন ফারজানা। সুপারিশপ্রাপ্ত হন বিসিএস প্রশাসন ক্যাডারে। তার এ সফলতায় আপ্লুত তার পরিবার ও স্বজনরা। আর নিজস্ব পরিচিতি তৈরি হওয়ায় আপ্লুত ফারজানাও।

নারীদের উদ্দেশ্যে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘সফলতার জন্য নারীদের সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। আমি মানুষ, আমি একটা আলাদা সত্ত্বা। আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। আর এজন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো পরিশ্রম। সে বিষয়ে কখনোই পিছপা হওয়া যাবে না।’

আত্মবিশ্বাসই সফলতার মূলমন্ত্র উল্লেখ করে বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন: ‘থেমে গেলে চলবে না। ধৈর্য্য ধরে এগিয়ে যেতে হবে, বিশ্বাস রাখতে হবে। যে সময়টা পাওয়া যায় তার পুরোটা সঠিক ব্যবহার করতে হবে। কাজে লাগাতে হবে। আর পড়াশোনা চলাকালে সব রকম ডিভাইস থেকে দূরে থেকে একাগ্রচিত্তে যতটুকু সময় পড়ার, সে সময়টা পুরোপুরি পড়লে সফলতা আসবেই।’

Tags: ৩৭তম বিসিএসনির্বাহী ম্যাজিস্ট্রেটবিসিএসবিসিএস প্রশাসন ক্যাডারসেমি লিড
Previous Post

জামায়াত-বিএনপির পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্তসহ ১২ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

Next Post

‘প্রমাণ করতে হবে আমি তৈরি আছি’

Next Post

‘প্রমাণ করতে হবে আমি তৈরি আছি’

ডাকসু

ডাকসু নির্বাচন কি আসলেই হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT