চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষয়বস্তু নিয়ে না ভেবে সবাই ১০০০, ৩০০ কোটিতে আটকে আছে: মনোজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 11, মে 2022
in বিনোদন
A A
মনোজের ছবি, তিনি একটি সোফায় বসে আছেন, পেছনে বইয়ের তাক রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি কথা বলেছেন বর্তমান সময়ের সিনেমার পরিস্থিতি নিয়ে। তার মতে, এখন কেউ সিনেমার বিষয়বস্তু এবং অভিনয় সম্পর্কে কথা বলতে বলে না। সবাই দেখে কোন ছবি কত কোটির ব্যবসা করলো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা মনোজ বলেন, ‘ছবিটা কেমন হয়েছে, সেই নিয়ে কেউ আলোচনা করে না! পরিবেশন কেমন, তা নিয়েও কথা বলতে কেউ রাজি নয়। অন্যান্য ডিপার্টমেন্টের কী অবদান আছে, সেটা নিয়েও কথা বলা হয়না। আসলে আমরা ১০০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটির মধ্যে আটকে আছি। বিষয়টি কয়েক বছর ধরে চলছে, আমার মনে হয় সেটা শেষ হওয়ার মতো নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়াটা আগে কঠিন ছিল। এখন ১০০০ কোটির সিনেমার কারণে আরও বেশি কঠিন হয়ে পড়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলি আশীর্বাদের মতো। এটা আমার মত অভিনেতাদের জন্য আশীর্বাদ। এটি অন্যান্য অনেকের জন্যও আশীর্বাদ। অনেকেই ওটিটি উপভোগ করছে এবং কাজেও ব্যস্ত, বেশ কিছু অসাধারণ কাজও হয়েছে।’

গত কয়েক মাসে, বেশ কয়েকটি বড় বাজেটের ছবি সিনেমাহলে মুক্তি পেয়েছে। এসএস রাজামৌলির ‘আরআরআর’ চার সপ্তাহে বক্স অফিসে ২৪৬ কোটি টাকা সংগ্রহ করেছে। মুক্তির ১৬ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তির প্রথম দিনে ১৩৪.৫০ কোটির ব্যবসা করেছে। পরে এটি ১০০০ কোটির গণ্ডিও অতিক্রম করেছে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’, একটি ছোট বাজেটের ছবি। বক্স অফিসে ২৫০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা।

‘গুলমোহর’-সহ বেশ কিছু সিনেমা রয়েছে মনোজের হাতে। রাহুল চিত্তেল্লা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, অমল পালেকার, সুরজ শর্মা এবং সিমরান ঋষি বাগ্গা।

Tags: মনোজ বাজপেয়ী
Previous Post

আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

Next Post

সব মামলায় জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় সম্রাট

Next Post
সম্রাটের ছবি, তিনি হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব মামলায় জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় সম্রাট

Gas pipeline maintenance work in progress with specialized equipment. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সংকট সহসা কাটছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT