চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ মিনিটে হ্যাটট্রিকসহ রোনালদোর ৫ গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2015
in স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ নৈপুণ্যে ৫ গোলের সুবাদে এসপানিওলের বিপক্ষে ৬-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোনালদোর এই গোল বন্যার ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড করেন পর্তুগিজ তারকা।

খেলার প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পাওয়া এই পর্তুগিজ স্টার খেলার ৬১ তম মিনিটে গেরেথ বেলের ক্রস থেকে ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন। যা তার ক্লাবের হয়ে ২২৯ তম গোল। আর এই আরাধ্য সংখ্যাটি স্পর্শ করার মাধ্যমে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির আরেক কিংবদন্তি এবং ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা স্পেনের রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যান তিনবারের ব্যালন ডি’অর জয়ী। এর পরেও আরো এক গোল করেন এই ফুটবল স্টার।

প্রথমার্ধের সাত, সতেরো এবং বিশতম মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন রোনালদো। এছাড়াও ম্যাচের ২৮ তম মিনিটে করিম বেনজেমার একটি গোলে ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। পরে দ্বিতীয়ার্ধের ৬১ তম এবং ৮১ তম মিনিটে আরো দুবার গোল করে এসপানিউলদের এক দুঃস্বপ্ন উপহার দেন রোনালদো।

সর্বোচ্চ গোলের রেকর্ড করার পথে রোনালদো খেলেন মাত্র ২০৩ টি ম্যাচ। যেখানে মাত্রই রেকর্ড হাতছাড়া করা রাউলকে খেলতে হয়েছিলো ৫৫০ টি ম্যাচ।

এই জয়ের মাধমে ঘরোয়া নতুন মৌসুমের শুরুর এই ম্যাচ থেকে রাফায়েল বেনিতেজের দল সাতটি পয়েন্ট অর্জন করলো।

Tags: ক্রিশ্চিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
Previous Post

‘শিশু আনন্দ মেলা’র প্রধান সম্পাদক হবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

কেউই যেনো ‘জয় বাংলা’র অপব্যবহার না করেন

Next Post

কেউই যেনো ‘জয় বাংলা’র অপব্যবহার না করেন

হাজিদের মর্মান্তিক মৃত্যুতে মুশফিকের শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT