চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি তৃতীয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 অপরাহ্ন 02, মে 2020
in শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় রোবটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২০ এর চূড়ান্ত বাছাই পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘মঙ্গল তরী’।

ইউআরসি তাদের ওয়েবসাইটে শনিবার জানিয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটির ‘মঙ্গল তরী’ নামের দলটি ৩টি বাছাই পর্বে ১০০ পয়েন্ট এর মধ্যে মোট ৯৩.০৮ পয়েন্ট তৃতীয় স্থান অর্জন করেছে। যা বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র দল এবং এশিয়ার মধ্যে প্রথম অবস্থান।

যুক্তরাষ্ট্রের মার্স সোসাইটি আয়োজিত এ প্রতিযোগিতা প্রতি বছর ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেসার্টে হয়ে আসছে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখানে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এবার টানা চতুর্থ বারের মত ব্র্যাক ইউনিভার্সিটির ‘মঙ্গল তরী’ সাফল্যের সাথে প্রিলিমিনারি পর্যায় পার করেছিলো। মূল আসর করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়ায় পূর্বোক্ত কাজের ভিত্তিতে সিস্টেম একসেপ্টেন্স রিভিও এর উপর ফলাফল ঘোষণা করা হয়েছে এবার।

জানা গেছে, করোনায় ইউআরসি ২০২০ এর ফাইনাল বাতিল হলেও ৯৩টি দলের মধ্যে ৬৮টি দল তাদের এসএআর প্যাকেজগুলি জমা দিতে সক্ষম হয়েছিল। পরে তা হতে ফাইনালে অংশগ্রহণ করতে সক্ষম ৩৬ টি দলের নাম ঘোষণা করা হয়েছিল। প্রতিযোগিতায় মিশিগান মার্স রোভার টিম এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড স্টুডেন্ট রোবটিক্স যথাক্রমে ৯৬ ও ৯৪ পয়েন্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই বছর এসএআর শীর্ষস্থানীয় ৩৬ টিমের মধ্যে ইউআরসি ২০২০ ফাইনালের জন্য যোগ্যতা অর্জনের সর্বনিন্ম পয়েন্ট ছিল ৮১।

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির এমন অর্জন প্রসঙ্গে ‘মঙ্গল তরী’র উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. খলিলুর রহমান বলেন, ইউআরসিতে তৃতীয় পজিশনে থাকাটাও অনেক বড় একটা ব্যাপার। এবারের প্রতিযোগিতা শুধুমাত্র এসএআর এর ভিত্তিতে হয়েছে, আশা করি আমরা পরবর্তীতে মূল প্রতিযোগিতায় যেয়েও এই অবস্থান ধরে রাখতে পারব। আমি আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, তারা সবাই অনেক হার্ড-ওয়ার্ক করেছে, এটা সম্পূর্ণ তাদের ক্রেডিট।

‘মঙ্গল তরী’ ফিরোজ ওয়াদুদের নেতৃত্বে দলটি ছয়টি উপ-বিভাগে বিভক্ত। ইলেকট্রনিক্স ও অটোনোমাস টিমের দায়িত্বে আছেন ফিরোজ ওয়াদুদ, আশিক আদনান কন্ট্রোল ও সফটওয়্যার দলের নেতৃত্ব দিচ্ছেন। হাসিব ইসলামের নেতৃত্বে আছে কমিউনিকেশন টিম; শাহরিয়ারের নেতৃত্বে বিজ্ঞান ও প্রকাশনা দল। এছাড়াও একটি ডিজাইন দল রয়েছে মাশিয়াত মামুনের নেতৃত্বে। আর ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন রায়হান রহমান।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

নাচোলের ১২শ’ আদিবাসী পরিবারকে সহায়তা প্রদান

Next Post

নেটফ্লিক্সের সব রেকর্ড ভাঙার পথে ‘এক্সট্র্যাকশন’

Next Post
অগ্নিগর্ভ পরিস্থিতিতে দুই ব্যক্তি, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের সব রেকর্ড ভাঙার পথে ‘এক্সট্র্যাকশন’

শফিকুল ইসলাম কাজল

‘নিখোঁজ’ সাংবাদিক কাজল ৫৩ দিন পর ‘উদ্ধার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT