চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগে ‘প্রাণসখা ঢাকা’

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
2:38 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

ঢাকার প্রতি ভালোবাসা জানান দিতে ‘লাভ ফর ঢাকা’ শ্লোগানে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজনের সহযোগী চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন। ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

এরই ধারাবাহিকতায় ঢাকাকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষে ঢাকার প্রতি ভালোবাসা বাড়াতে বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সবাই মিলে ভালোবাসার এ দিনটিতে আমরা একটি জায়গায় মিলিত হবো। এবং সবার একসঙ্গে সেদিন বলবো ‘ঢাকা আমি সত্যি সত্যি তোমায় অনেক ভালোবসি’।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, ফরিদুর রেজা সাগর বলেন সবাইকে এ অনুষ্ঠানে থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে আমরা একটা কথা বলতে চাই, ঢাকা আমার ঢাকা প্রাণেরসখা ঢাকা। কিন্তু কথাগুলো কষ্টের সঙ্গে নয়, হাসিমুখে এবং আনন্দের সঙ্গে সেদিন আমরা বলবো। সেজন্য যতোটুকু করার দরকার আমরা সবাই মিলে নিশ্চয় করবো।

মাত্রার পরিচালক সানাউল আরেফিন বলেন, আগে ভালোবাসতে হবে নিজেকে, নিজের শহরকে, নিজের দেশকে এবং সর্বোপরি নিজের পরিবারকে।

নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন বলেন, সংস্কৃতি যে বিষয়গুলো আমরা দেখতে ভালোবাসি সেগুলোর আয়োজন থাকবে ‘প্রাণসখা’ অনুষ্ঠানে। সারাদিন মেলার মতো করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করা হবে।

নাগরিক সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলেও মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক সাংস্কৃতিক আয়োজনের সাথে প্রাণসখা ঢাকায় গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, জলের গান, শিরোনামহীনসহ অনেকেই। প্রাণসখা ঢাকার স্পন্সর গ্রামীণফোন।

Tags: চ্যানেল আইপ্রাণের সখাভালোবাসা দিবস
Previous Post

বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগে ‘প্রাণসখা ঢাকা’

Next Post

পুরনো খাতায় চলছে এসএসসি ও দাখিল পরীক্ষা

Next Post

পুরনো খাতায় চলছে এসএসসি ও দাখিল পরীক্ষা

পুরনো খাতায় চলছে এসএসসি ও দাখিল পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT