চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ফুটবলে আবারও বিমান দুর্ঘটনার কালো ছায়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

লেস্টার মালিক ভিচাই শ্রীবদ্ধনাপ্রভার ঘটনা এখনও ফিকে হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনার কালো ছায়া বিশ্ব ফুটবলে। মেসির দেশের তরুণ ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বিমান। ঘটনায় আর্জেন্টাইন ফুটবলারের প্রাণ হারানোর আশঙ্কায় শঙ্কিত ফুটবলবিশ্ব। উদ্ধারকাজ শেষ না হওয়া অবধি সরকারিভাবে জানানো হয়নি কিছুই।

রেকর্ড চুক্তিতে কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি শিরোনামে এসেছিলেন সালা। কিন্তু নতুন ক্লাবের হয়ে মাঠে নামার আগেই সব শেষ। শনিবার ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর কার্ডিফ সিটির উদ্দেশ্যেই রওনা দিয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকারের বিমান। সোমবার রাতে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি। রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রাইভেট জেটটির গতিবিধি। ওই বিমানে যাত্রী ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার এমিলিয়ানো সালা।

সাবেক ক্লাব নতেঁকে বিদায় জানিয়ে নতুন ক্লাব কার্ডিফের উদ্দেশ্যে রওনা দেয়া প্রাইভেট জেটে সালার থাকার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। পাইলটসহ সালাকে নিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং দুর্ঘটনার পর বিমানটি পানিতে তলিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার কবলে পড়ার পর পাইলটসহ সালার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করা হয়নি কিছুই।

মঙ্গলবার দীর্ঘসময় চ্যানেল আইল্যান্ডের ১১,৫০০ স্কয়ার মাইল জুড়ে তল্লাশি চালালেও বিমানের কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহের খোঁজ পায়নি স্থানীয় পুলিশ। ঘটনার গতিবিধি বিবেচনা করা পাইলটসহ ফুটবলারের মৃত্যুর আশঙ্কাই প্রকট হয়ে উঠছে তাতে। এমনকি পানিতে সন্দেহজনক এমন অনেককিছু ভাসতে দেখা যাওয়ায় সন্দেহ আরও তীব্র হয়েছে পুলিশের। বুধবার ভোরের আলো ফোটার আগে আর উদ্ধারকার্য চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়েছে স্থানীয় পুলিশের পক্ষ থেকে।

বুধবার উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। সালার মৃত্যুর আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার থেকে ক্লাবের অনুরাগীরা।

ফরাসি ক্লাব নতেঁ থেকে রেকর্ড ১৫ মিলিয়ন ইউরোয় শনিবার ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে যোগ দেন মেসির দেশের বছর আঠাশের এই ফুটবলার। ফরাসি ক্লাবটিতে ১১৭ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৪২ গোল।

Tags: এমিলিয়ানো সালালিড স্পোর্টস
Previous Post

গাইবান্ধায় বাস চাপায় অটো রিক্সাভ্যানের ২ যাত্রী নিহত

Next Post

এবছর স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে যে বিষয়গুলো

Next Post

এবছর স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে যে বিষয়গুলো

ভারতের ত্রিপুরা সীমান্তে ৩১ রোহিঙ্গা ‘আটক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT