চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমায় একসাথে যোগ দিতে সম্মত তাবলিগের দুই পক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 23, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় একসাথে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে তাবলীগ জামায়াতের দু’পক্ষ। উভয় পক্ষের নেতাদের বৈঠকে ফেব্রুয়ারিতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে শেষে বলা হয়, তাদের মতবিরোধের অবসান হয়েছে এবং দু’পক্ষ একসাথে ইজতেমা করবে। তবে, কোন তারিখে বিশ্ব ইজতেমা হবে সে বিষয়ে বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে।

এর আগে ২১ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস মোল্লা। ওই রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিন জনকে বিবাদী করা হয়।

তাবলিগ জামাতের প্রধান মওলানা সা’দ কান্ধলভীর কিছু মন্তব্যকে কেন্দ্র করে গত এক বছরের বেশি সময় ধরে চলা দুইপক্ষের দ্বন্দ্বের জেরে ঘটনা শেষ পর্যন্ত হাইকোর্টে গড়ায়।

এই বিবাদের কারণে গত বছর ইজতেমায় এসে আরেকপক্ষের বিক্ষোভের মুখে পড়েন তাবলিগ জামাতের বিশ্ব মারকায বা দিল্লির নিজামুদ্দিন মারকাযের আমির মওলানা সা’দ। দিনভর বিক্ষোভের মধ্যে তাকে শেষ পর্যন্ত ভারতে চলে যেতে হয়।

এ বছর নিজামুদ্দীন মার্কাজপন্থী মাওলানা সাদের অনূসারীরা ১১, ১২, ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেন। এর বিরোধিতা করে জানুয়ারির ১৮, ১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করে হেফাজতপন্থী মাওলানা জুবায়ের অনুসারীরা।

গত ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। সংঘর্ষে দুইজন নিহত ও শতাধিক আহত হন।

Tags: তাবলিগ জামাতবিশ্ব ইজতেমালিড নিউজ
Previous Post

ময়মনসিংহে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানা ঘেরাও, ভাঙচুর

Next Post

শাস্তি কমিয়ে সাব্বিরকে ওয়ানডেতে ফেরাল বিসিবি

Next Post
সাব্বির রহমান

শাস্তি কমিয়ে সাব্বিরকে ওয়ানডেতে ফেরাল বিসিবি

জাবি সাংবাদিকতা বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT