চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমাসহ যেকোনো ধরণের ধর্মীয় আয়োজন হোক শান্তিপূর্ণ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:28 অপরাহ্ন 23, জানুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

ধর্মপ্রচার আর ধর্মীয় রীতিনীতি চর্চায় তাবলীগ জামায়াতের রয়েছে শান্তিপ্রিয় একটি ইমেজ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের দলাদলি আর হানাহানিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রতিবছর জানুয়ারির মাঝামাঝি সময়ে রাজধানীর পাশে টঙ্গীর তুরাগ নদীর তীড়ে অনুষ্ঠিত হতো ‘বিশ্ব ইজতেমা’, যা এবছর অনুষ্ঠিত হয়নি নিরাপত্তার স্বার্থে।

তবে আশার কথা, দুই পক্ষের মধ্যে ইতিবাচক সমঝোতা হয়েছে সরকারের সরাসরি হস্তক্ষেপে। ফেব্রুয়ারিতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা হবে বলে সিদ্ধান্ত হয়েছে, যেখানে একসাথে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে তাবলীগ জামায়াতের দুইপক্ষই। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি খুবই ইতিবাচক মনে হয়েছে।

তাবলীগ জামায়াতের আয়োজনে ‘বিশ্ব ইজতেমা’র সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ বলে বিবেচিত। পবিত্র হজের পরেই এখানে বেশি সংখ্যক মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয় বলে ধারণা করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের নাগরিক প্রচেষ্টা আর সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় সারাবিশ্বে এই সমাবেশটি একটি দৃষ্টান্ত হয়ে আছে। আমরা চাই সেই ধারা অব্যহত থাকুক এবং কোনো হিংসাত্মক ঘটনার অবতারণা যেনো না হয়।

ধর্মের নামে কোনো ধরণের উগ্রবাদ সমর্থন করে না ইসলাম ধর্মসহ কোনো ধর্ম। কিন্তু তারপরেও যুগে যুগে কুচক্রী আর মৌলবাদীরা সাধারণ ধর্মপ্রাণদের ধর্মের নামে জঙ্গিবাদের দিকে টানার চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে বলে আমরা মনে করি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থান ও তা নিয়ন্ত্রণে সরকারের যে পদক্ষেপ, তা প্রশংসার যোগ্য। বিশ্ব ইজতেমাসহ দেশের যেকোনো ধরণের ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণ হবে, এই আমাদের আশাবাদ।

Tags: তাবলীগ জামাতবিশ্ব ইজতেমা
Previous Post

মেসিকে বসিয়ে কাপ ফাইনালে নামবে বার্সা

Next Post

১১ মার্চ ডাকসু নির্বাচন

Next Post

১১ মার্চ ডাকসু নির্বাচন

ইউনিপে’র চেয়ারম্যানসহ ৬ জনের ১২ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT