চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বে প্রতি দশজনের একজন কিডনি রোগে আক্রান্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 23, এপ্রিল 2017
in স্বাস্থ্য
A A

বিশ্বের প্রতি দশজনের একজন ব্যক্তি দুরারোগ্য কিডনি রোগে ভুগছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে মেডিস্কেপ মেডিকেল নিউজ। প্রথমবারের মতো কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিশ্বের ১২৫টি দেশের মানুষের (মোট জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশ) উপর পরিচালিত সমীক্ষার ভিত্তিতে এই আটলাস প্রকাশিত হয়। সমীক্ষাগ্রহণ করা হয় ২০১৬ সালের মে থেকে সেপ্টেম্বর এর মাঝে। যা এ বছর মেক্সিকো শহরের ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির বিশ্ব কিডনি পলিসি ফোরামে উপস্থাপিত হয়।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ আয়ের দেশগুলোতে কিডনি রোগ নির্ণয় ও কিডনি প্রতিস্থাপনের জন্য সব থেকে বেশি অর্থ ব্যয় করা হলেও এই দেশগুলোর প্রতি তিনজনের একজন কিডনির রোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন। যা শতকরা ২৯ শতাংশ।

অন্যদিকে স্বল্প আয়ের দেশগুলোর প্রতি তিনজনের দুইজনই কিডনি রোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় দেখেন। যা প্রায় শতকরা ৫৯ শতাংশ। এছাড়া বিশ্বের মোট প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় ১০ শতাংশ জীবনের কোনো না কোনো সময় কিডনি রোগে ভুগেছেন।

বিশ্ব কিডনি স্বাস্থ্য আটলাসের সহকারি লেখক ও কানাডার এডমন্টনের আলবার্টা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক আমিনু বেলো মেডিস্কেপ মেডিকেল নিউজকে বলেন, প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় ১০ শতাংশ জীবনের কোনো না কোনো সময় কিডনি রোগে ভুগেছেন। অনেকে আবার এ রোগ যে তাদের আছে তা সম্পর্কে জানেনই না।

প্রতিবেদনে বিশ্বব্যাপী কিডনি রাগ নিরাময়ে সফলতার বিষয়ও উঠে আসে। দক্ষিণ এশিয়ায় এ সফলতার হার ৭ শতাংশ, আফ্রিকাতে ৮ শতাংশ, উত্তর আমেরিকায় ১১ শতাংশ এবং মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ইউরোপে ১২ শতাংশ। উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে কিডনি নিরাময়ে সব থেকে বেশি সফল দেশ সৌদি আরব এবং বেলজিয়াম। দুটি দেশই ২৪ শতাংশ সফলতা পেয়েছে। এরপরেই রয়েছে পোল্যান্ড (১৮ শতাংশ), জার্মানী (১৭ শতাংশ), যুক্তরাজ্য (১৬ শতাংশ) এবং সিঙ্গাপুর (১৬ শতাংশ)। এই তালিকায় সব থেকে নিচের দিকে রয়েছে নরওয়ে ও নেদারল্যান্ডস। দুটি দেশই মাত্র ৫ শতাংশ সফলতা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সফলতার হার ১৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের উত্তরপ্রদানকারীদের মধ্য থেকে এটি জানা যায় যে দেশটির সরকার কিডনি রোগকে বেশি গুরুত্ব দেয় না। এর পিছনে দেশটির নীতি নির্ধারকদের সচেতনার অভাব রয়েছে বলে মনে করেন ডা. বেলো।

প্রতিবেদনের আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রাথমিক পর্যায়ে দুরারোগ্য কিডনি রোগ (সিকেডি) নির্ণয় এবং পরিচর্যার সুবিধা কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিলো। গ্লোমারুলার ফিলট্রেশনের মাধ্যমে সিরাম ক্রেটেনাইনের পরীক্ষার সুবিধা মাত্র ১৮ শতাংশ দেশে পাওয়া যায়। অপরদিকে প্রোটেইনুইরা মেজারমেন্ট পরীক্ষার সুবিধা পেয়ে থাকে মাত্র ৮ শতাংশ দেশের মানুষ। এই শূণ্যস্থান পূরণ করতে কাজ করার পরামর্শ দেন ডা. বেলো।

ওই প্রতিবেদনে আরও জানা যায়, জার্মানি ও নেদারল্যান্ডস ব্যাতীত বিশ্বের প্রতিটি দেশেই কিডনি রোগ নির্ণয় ও নিরাময়ের জন্য পর্যাপ্ত দক্ষ চিকিৎসক নেই। আফ্রিকার মোট দশটি দেশের মধ্যে নয়টিতেই পর্যাপ্ত দক্ষ চিকিৎসক নেই। দ্রুত ডায়ালসিস দরকার বা প্রতিস্থাপন দরকার এমন রোগীদের সঠিক তথ্য জানাতে সক্ষম হয়েছে ৪১ শতাংশ দেশ।

Tags: কিডনি রোগগবেষণা
Previous Post

কাবাডি টুর্নামেন্ট শুরু

Next Post

বার্সার নাম শুনলেই খেপে যায় কুকুর

Next Post

বার্সার নাম শুনলেই খেপে যায় কুকুর

ঢাকা প্রিমিয়ার লিগের লোগো

চতুর্থ রাউন্ড খেলা হচ্ছে না তামিম, সাব্বিরদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT