অনলাইন রেটিং ওয়েবসাইট ‘আইএমডিবি’এ বছরের জন্য বিশ্বের সেরা ১০ সুন্দরী নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে বলিউড তারকা দিপীকা পাডুকোন ও প্রিয়ঙ্কা চোপড়া নামও রয়েছে।
সেইলিন উডলি: মার্কিন অভিনেত্রী সেইলিন উডলি রয়েছেন তালিকার এক নম্বরে। ২৪ বছর বয়সী এই সুন্দরীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। হলিউডের সিনেমায় তার অভিনয় ও গ্ল্যামার তাকে এই তালিকার শীর্ষে নিয়ে এসেছে।
জেনেফার লোপেজ: ৪৬ বছর মার্কিন অভিনেত্রী জেনেফার লোপেজকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার অভিনয় তো বটেই, পুরুষরা ঘায়েল হন তার অভিব্যক্তির কাছে। ‘আইএমডিবি’ তাকে উল্লেখ করেছে ‘আউট অফ সাইট’ এর অভিনেত্রী হিসেবে।
দীপিকা পাডুকোন: বলিউড তারকা দীপিকা পাডুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। শাহরুখের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমায় তার প্রথম অভিষেক। এরপর সবার নজরে আসা দীপিকা একের পর এক সুপারহিট ছবি বক্স অফিসে তুলেছেন।
রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বহু হিট ছবির নায়িকা তিনি। বর্তমানে ‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’ মুক্তির অপেক্ষায় আছে। তাই বলিউডের দাপুটে এ অভিনেত্রী সুন্দরী তালিকায় তিন নম্বরে রয়েছেন।
ক্যান্ডিস সোয়ানপয়েল: চতুর্থ স্থানে রয়েছেন মডেল হিসেবে জগৎজোড়া খ্যাত ক্যান্ডিস সোয়ানপয়েল। তিনি ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’র এক পরিচিত মুখ।
এমা ওয়াটসন: ষষ্ঠ স্থানে রয়েছেন হ্যারি পটার সিরিজে অভিনয় করে জগৎজোড়া পরিচিত এমা ওয়াটসন। মডেলিংয়ের পাশাপাশি তিনি সমাজসেবার কাজেও নিজেকে ব্যস্ত রেখেছেন।
গাল গেডোট: ইজরায়েলি এই অভিনেত্রী ও মডেল গাল গেডোট রয়েছেন তালিকার ছয় নম্বরে। ২০০৪ সালে ‘মিস ইজরায়েল’ খেতাবজয়ী এই সুন্দরী আলোচনার কেন্দ্রে এসেছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৬’ ছবিতে অভিনয়ের পর।
টেইলর সুইফট: সঙ্গীত তারকা টেইলর সুইফট এখন গোটা বিশ্ব মাতাচ্ছেন তার গান দিয়ে। ২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জয় করে রেকর্ড গড়েছিলেন তিনি। সেরা সুন্দরী তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে।
কেট আপটন: মডেল হিসেবে পরিচিত মুখ কেট আপটন। অষ্টম স্থানে থাকা কেট আপটন সম্প্রতি ‘গেমস অফ ওয়ার’ এর প্রচারে ব্যস্ত রয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া: হলিউড ও বলিউড দুটোই সমানভাবে সামলিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া সেরা সুন্দরীর তালিকায় দ্বিতীয় বলিউউ এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি গান গেয়ে সকলের মন জয় করেছেন।
শাকিরা: লাতিন পপ সংগীত শিল্পী শাকিরা এখনও সমান জনপ্রিয়। ‘আইএমডিবি’র তালিকায় দশ নম্বরে এ পপ গায়িকা নিজের জায়গা করে নিয়েছেন।






