চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 21, মার্চ 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়ে ১২৫তম অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে টানা দুইবারের শীর্ষ রয়েছে ফিনল্যান্ড। তবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের এ সূচকে প্রতিবেশি দেশ ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারের চেয়ে এখনও অনেক এগিয়ে আছে বাংলাদেশ।

বুধবার বিশ্ব সুখী দিবস উপলক্ষে জাতিসংঘ ২০১৯ সালের সুখী-অসুখী দেশের তালিকা প্রকাশ করে।

২০১৮ সালের এ জরিপে বাংলাদেশ ১১৫তম সুখী দেশ থাকলেও এ বছর তালিকায় স্থান হয়েছে ১২৫তম।অন্যদিকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা ভারতের অবস্থান ১৩০তম এবং শ্রীলঙ্কার অবস্থান ১৪০তম।

পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। তারা ৬৭তম অবস্থানে। এছাড়া ভুটান ৯৫তম, নেপাল ১০০তম।

বিশ্বের ১৫৬টি দেশের জনগণের আয়, স্বাধীনতা, বিশ্বাস, গড় আয়ুর সম্ভাব্যতা, সামাজিক সহায়তা এবং উদারতা- এই ছয়টি বিষয়ের ওপর ভিত্তি করে সুখী দেশের তালিকা প্রণয়ন করেছে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ। এসব দেশের ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ শেষ এবারের রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় শীর্ষে রয়েছে বেশির ভাগই ইউরোপিয় দেশ। আর তালিকাটিতে সবচেয়ে অসুখী বা সুখী দেশের একদম তলানিতে অবস্থান (১৫৬তম) করছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ সুদান।

তালিকাটিতে ফিনল্যান্ডসহ শীর্ষ ১০ এ রয়েছে- ধারাবাহিকভাবে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা এবং অস্ট্রিয়া।

দক্ষিণ সুদানসহ সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে অসুখী ১০টি দেশ হলো- মধ্য আফ্রিকা (১৫৫), আফগানিস্তান (১৫৪), তানজানিয়া (১৫৩), রুয়ান্ডা (১৫২) ইয়েমেন (১৫১), মালাউই (১৫০), সিরিয়া (১৪৯), বতসোয়ানা (১৪৮) এবং হাইতি (১৪৭)।

২০১৩ সাল থেকে জাতিসংঘ ২০ মার্চকে বিশ্ব সুখী দিবস হিসেবে পালন করে আসছে। একইসঙ্গে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টও করে আসছে। এ বছরের তালিকায় ৯৫তম অবস্থান দখল করেছে বিশ্ব সুখী দিবস পালনের প্রস্তাবকারী দেশ ভুটান।

Tags: ফিনল্যান্ড
Previous Post

৬ লাখ আবেদনকারীর চাপে যুক্তরাজ্য সরকারের সার্ভার ডাউন

Next Post

ভালো আছেন ওবায়দুল কাদের, উন্নতি হচ্ছে স্বাস্থ্যের 

Next Post
ফাইল ফটো

ভালো আছেন ওবায়দুল কাদের, উন্নতি হচ্ছে স্বাস্থ্যের 

সমাজে সব ক্ষেত্রে অনৈতিকতা আর স্বাস্থ্য বিভাগে কিভাবে নৈতিকতা আশা করি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT