চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমানের অ্যানিমেল ভ্যাকসিন বাজারে আনছে ইনসেপ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 08, জানুয়ারি 2017
in স্বাস্থ্য
A A

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেছেন, গবেষণা, মাননিয়ন্ত্রণ ও সৃষ্টিশীল ওষুধ বাজারজাত করার মাধ্যমে বিশ্ববাজারে অবস্থান তৈরি করাই ইনসেপ্টার অন্যতম উদ্দেশ্য।

রোরবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিক্রয় সম্মেলনে আব্দুল মুক্তাদির তার বক্তব্যে কোম্পানীর সার্বিক অগ্রগতি-অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বলেন, অদূর ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ সরবরাহে অগ্রণী ভূমিকা রাখার জন্য ইনসেপ্টা কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই ইনসেপ্টা বিশ্বমানের অ্যানিমেল ভ্যাকসিন বাজারজাত করতে যাচ্ছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ভাইস চেয়ারম্যান  হাসনিন মুক্তাদির বলেন, ইনসেপ্টা সর্বদাই বাংলাদেশের মানুষের প্রয়োজনে বিশ্বের সর্বাধুনিক ওষুধ উচ্চমান বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে আনার চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইনসেপ্টা তার নিজস্ব বাল্ক থেকেই কলেরা ভ্যাকসিন তৈরি করেছে যা একটি বৈপ্লবিক ঘটনা। ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে এবং ২০১৭ সালের প্রথমার্ধে এটি বাজারজাত করা হবে।

দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ এর ভাইস চেয়ারম্যান  হাসনিন মুক্তাদির।

ডাঃ ই. এইচ. আরেফিন আহমেদ (জেনারেল ম্যানেজার, মার্কেটিং) এবং  এহসান আজিজ (জেনারেল ম্যানেজার, মার্কেটিং) ২০১৭ সালের জন্য কোম্পানির কর্মপরিকল্পনা তুলে ধরেন ।

অনুষ্ঠানে ২০১৬ সালের সেরা অর্জনকারীদেরকে তাদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি সান্ধ্যভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

Previous Post

প্লেট চ্যাম্পিয়নদেরকে বাফুফের সংবর্ধনা

Next Post

আদালতের রায় নিয়ে বই লিখতে আইনজীবীদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

Next Post

আদালতের রায় নিয়ে বই লিখতে আইনজীবীদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

আরাধ্যর নাচের সঙ্গী আমিরপুত্র আজাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT