চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী একদিনে ২ লাখের বেশি করোনা আক্রান্ত, মৃত্যু ৫৫২১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 08, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্সে রোগী স্থানান্তর, স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন আগে আক্রান্তের হার কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় পুনরা ২ লাখের ঘর অতিক্রম করলো বিশ্ব মহামারী করোনাভাইরাস। বিশ্বব্যাপী একদিনেই ২ লাখ ৭ হাজার ৭৫২ জন মানুষের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আর মারা গেছেন ৫ হাজার ৫১২ জন।

ওয়ার্ল্ডোমিটার এর তথ্য বলছে, গত দুদিন আগে এই সংখ্যাটি ছিলো ১ লাখ ৭১ হাজার ৭৩৬ জন। আর মৃত্যু ছিলো ৩ হাজার ৫৭৩ জনের। কিন্তু দুদিন পর তা আবারও বেড়ে গেলো।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ৫৫ হাজার ৪৪২ জন মানুষের দেহে এদিন করোনা সনাক্ত হয়। যা দুদিন আগে ছিলো ৫০ হাজার ৫৮৪ জনে। যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জন, যা বিশ্বে সর্বোচ্চ। মোট মৃত্যুতেও যুক্তরাষ্ট্র সবার আগে। এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯৩ জন সহ মোট মারা গেছেন ১ লাখ ৩৩ হজার ৯৭২জন।

করোনা আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা সনাক্ত হয়েছে ৪৮ হাজার ৫৮৪ জনের দেহে। এই সংখ্যাটি দুদিন আগে ছিলো ২১ হাজার ৪৮৬ জনে। ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে। ১ হাজার ৩১২ জন মানুষ মারা গেছে এদিন। ব্রাজিলে মোট মারা গেছেন ৬৬ হাজার ৮৬৮ জন মানুষ।

গতকাল ব্রাজিলে প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট নিজেই এটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তার জ্বর এসেছে এবং গায়ে ব্যথা অনুভব করছেন।

নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে: শুধু বলসোনারোই নন তার কয়েকজন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৪৮ ২৪৪ জনে। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ জন ৫৪৭ জন মানুষের।

Tags: করোনাভাইরাসব্রাজিলযুক্তরাষ্ট্র
Previous Post

অনুমোদনহীন হাসপাতালের সঙ্গে চুক্তি!

Next Post

রাঙ্গামাটিতে করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু, শনাক্ত বেড়ে ৩৯২

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু, শনাক্ত বেড়ে ৩৯২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT