চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ভয়াবহ সাইবার হামলা, ২ লাখ রাউটার আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 08, এপ্রিল 2018
in তথ্যপ্রযুক্তি
A A
সাইবার আক্রমণ

বেশ কয়েকটি দেশে একসঙ্গে সাইবার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। এর মধ্যে ইরানের ডেটা সেন্টারও আছে। ডেটা সেন্টারের ওয়েবসাইট হ্যাক করে মার্কিন পতাকা রেখে সেখানে হুমকি দেয়া হয়, আমাদের নির্বাচনে বিশৃঙ্খলা কোরো না। ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শনিবার এসব তথ্য জানায়।

বিস্তৃত এই আক্রমণে সারাবিশ্বের প্রায় ২ লাখ রাউটার ও সুইচ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ইরানের ৩৫০০ সুইচ আছে। ইরানের সংবাদ সংস্থা ইরনা সেখানকার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই আক্রমণ যেটা ইন্টারনেট সেবা প্রদানকারীদের ক্ষতিগ্রস্ত করেছে এবং গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার বাধাগ্রস্ত করেছে সেটা নিয়েই সতর্কবার্তা দিয়েছিলো মার্কিন আইটি সংস্থা সিসকো। সঙ্গে নিরাপত্তার জন্য কিছু সুবিধাও দিতে চেয়েছিলো কিন্তু ইরানের নতুন বছরের ছুটির জন্য কিছু সংস্থা সেসব গ্রহণ করতে পারেনি।

সিসকোর তালোস সিকিউরিটি ইনটেলিজেন্স ও রিসার্চ গ্রুপের গবেষক নিক বিয়াসিনি তার লেখা একটি ব্লগে জানান, এই স্মার্ট ইন্সটল প্রটোকল অপব্যবহারের কাজে বেশ কিছু দেশের বিশেষ করে দুর্বল অবকাঠামোগত দেশের বেশ কিছু ঘটনা সম্পৃক্ত ছিলো।

এখন আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। আর গ্রাহকদের অনুরোধ জানাচ্ছি, ঝুঁকিগুলো বুঝতে এবং যেসব সমাধান দেওয়া হচ্ছে সেসব মানতে।

ইরানের তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যেখানে আমেরিকার পতাকা ও হ্যাকারদের ম্যাসেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে কে বা কারা এই আক্রমণ চালিয়েছে তা এখনো জানা যায়নি। তিনি বলেন, এই আক্রমণে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ৫৫ হাজার ডিভাইস এবং চীনের ১৪ হাজার ডিভাইস আক্রান্ত হয়েছে। সেই হিসেবে ইরানের আক্রান্ত ডিভাইসের পরিমাণ ২ শতাংশ।  ইরান সরকার পরিচালিত ইনফরমেশন টেকনোলজি অর্গানাইজেশন অব ইরানের ডেপুটি হেড হাদি সাজাদি বলেন, ঘণ্টাখানের পরেই আক্রমণ অসাড় করে দেওয়া হয় এবং কোনো তথ্য সেখান হারিয়ে যায়নি।

Tags: সাইবার আক্রমণ
Previous Post

রোহিঙ্গাদের ফেরাতে এখনও প্রস্তুত নয় মিয়ানমার: জাতিসংঘ

Next Post

‘স্বপ্নজাল কি মনপুরা-২?’

Next Post

‘স্বপ্নজাল কি মনপুরা-২?’

জার্মান ফেরত যুবকের অভাবনীয় সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT