চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি ও আমরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 পূর্বাহ্ন 27, জুন 2020
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

দেশে স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগ পাওয়া একজন ভিসি’র যোগ্যতার বদলে ধর্মীয় পরিচয় নিয়ে অযাচিত বিতর্ক শুরু হয়েছে। যোগ্যতার বদলে ধর্ম নিয়ে অনাকাঙ্খিত বিতর্ক হওয়ায় এ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন।

ওই পোস্টে তিনি লিখেন: ‘বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ভিসি নিয়োগ নিয়ে সোশাল মিডিয়াতে বিতর্ক এবং আমার এ লেখার অবতারণা। বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর্যালাচনা করলে দেখতে পাই পৃথিবীর যে সকল বিশ্ববিদ্যালয় প্রথমে গড়ে উঠেছিল তার প্রায় সবগুলোই সম্প্রদায়ভুক্ত হিসাবে প্রকাশ পেলেও যুগের সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের অসাম্প্রদায়ীক বিশ্ববিদ্যালয় হিসাবে রূপ নিয়েছে। আধুনিক সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা এক কথায় অপরীসীম এবং ব্যাপক।আধুনিক জ্ঞান -বিজ্ঞান, শিল্প-সাহিত্য, আর্ট, কলা, সামাজিক বিজ্ঞানের বিস্তৃত বিষয়াদিসহ এক কথায় সবকিছুই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। একাডেমিক ডিসকোর্সে জ্ঞান জগতের বিস্তৃতি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। গবেষণার কাজে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। নতুন নতুন জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো অগ্রগামী ভূমিকা পালন করছে।

সুতরাং এ বিবেচনায় একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবেন তা নির্ভর করে তিনি কতটা প্রজ্ঞাবান, কতটা ন্যায়-নিষ্ঠ, কতটা নেতৃত্ব দানে সচেষ্ট, কতটা রাজনৈতিক সচেতন অনেকটা তার উপর। আমরা যতদিন কে বড় কে ছোট, কালো না ধলো, নারী না পুরুষ, আমার মতের না অন্য মতের, আমার সম্প্রদায় না অন্য সম্প্রদায় থেকে বের হতে না পারবো ততদিন পর্যন্তু বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন থেকেই যাবে এবং আমাদের সার্বিক অবস্থান ও বিশ্বের কাছে প্রকাশিত হবে। ভাবতেই অবাক লাগছে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ কেন অন্য সম্প্রদায় থেকে হলো তা নিয়ে কেউ কেউ বিতর্ক করছে সোশাল মিডিয়াতে! গণতান্ত্রিক দেশে যোগ্যতা নিয়ে সমালোচনা করা যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই তার ধর্মীয় পরিচয় নিয়ে নয়।’

Tags: বিশ্ববিদ্যালয়বুয়েটভিসি
Previous Post

শিক্ষা খাতে করোনাত্তোর চ্যালেঞ্জ

Next Post

হলিউডে রোবট, ‘এরিকা’ অভিনয় করবে সাইন্স ফিকশন ছবি ‘বি’তে

Next Post

হলিউডে রোবট, 'এরিকা' অভিনয় করবে সাইন্স ফিকশন ছবি 'বি'তে

শিশুর নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিশুর নিরাপত্তা’ বিষয়ে ফোরসির অনলাইন কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT