চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্ক যেন চিরসঙ্গী!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:38 অপরাহ্ন 07, মে 2021
in সম্পাদকীয়
A A
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সংঘর্ষের দৃশ্য, উত্তেজনা ছড়িয়ে পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পাবলিক বিশ্ববিদ্যালগুলোর নিজস্ব নিয়ম-কানুন ও সুবিধার সুযোগ নিয়ে নানা অনিয়মের কারণে বিভিন্ন সময় বিভিন্ন উপাচার্য আলোচনায় এসেছেন। কখনও অফিস না করেই বেতন নেয়া, অনৈতিকভাবে নিয়োগ, নয়তো ঠিকাদারি কাজের কমিশন সংক্রান্ত বিষয়! বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্ক যেন চিরসঙ্গী।

সম্প্রতি আলোচনা-সমালোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য আবদুস সোবহান, তার শেষ কর্মদিবসে ১৪১ জনকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে হাতাহাতির ঘটনাও ঘটেছে, শেষ কর্মদিবসে পুলিশী পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন সদ্য বিদায়ী উপাচার্য। আলোচনায় আসছে বিতর্কিত আরও এক নিয়োগের ঘটনা। ২০০৪ সালে তৎকালীন উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকী ৫৪৪ জনকে নিয়োগ দিয়েছিলেন। সেই নিয়োগ নিয়েও তখন চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। মামলা হয়েছিল। ওই ৫৪৪ জনের মধ্যে শ’ দেড়েক কর্মচারীর নিয়োগ আজও পাকাপোক্ত হয়নি। তারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন।

গণমাধ্যমে প্রকাশ সংবাদ সূত্রে জানা গেছে, এবার নিয়োগ পাওয়া ১৪১ জনের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান, স্ত্রী ও স্বজন, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মী, সাংবাদিক নেতাসহ চারজন সাংবাদিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩–এর ১২(৫) ধারায় তাদের নিয়োগ দেয়া হয়েছে, যা নিয়ে স্থানীয় ও জাতীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কেও হস্তক্ষেপ করতে হয়েছে।

দেশের উচ্চশিক্ষার স্থান হিসেবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রয়েছে, প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীদের ইতিবাচক কল্যাণের স্বার্থে। কিন্তু বেশিরভাগ সময়ই নানা কারণে এই ক্ষমতার অপব্যবহার হতে দেখা যায়। অনেকে প্রশ্ন তোলেন এই স্বায়ত্তশাসনের, কিন্তু এটা না থাকলেও আবার রাজনৈতিক ক্ষমতার নগ্ন হস্তক্ষেপের শঙ্কা রয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর মানের অবনমন, গবেষণা সুযোগের অপ্রতুলতা ও শিক্ষক নিয়োগসহ নানা বিষয়ে প্রায় সব বিশ্ববিদ্যালয়ই আলোচনার মুখে। এই অবস্থা জাতির জন্য মোটেও সুখকর না। যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়গুলোতে নেতিবাচক কর্মকান্ড বন্ধ হওয়া উচিত, সেইসঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষক ও প্রশাসনের মনোযোগী হওয়া প্রয়োজন। আমাদের আশাবাদ, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই কার্যকর পদক্ষেপ নেবেন।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়
Previous Post

শেখ হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের অগ্নিবীণার দেশে ফেরা: তথ্যমন্ত্রী

Next Post

বিপ কলের বিদেশি বাজারে বাংলাদেশিরা শীর্ষে

Next Post
বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশি বাজারে শীর্ষে, অর্থনৈতিক উন্নয়নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ কলের বিদেশি বাজারে বাংলাদেশিরা শীর্ষে

জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, উপস্থিতি বেশ বড়. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজত ধর্মের দোহাই দিয়ে ভাঙচুর করেছে, ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT