চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু কমেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে মাস্ক পরা মানুষ, করোনাভাইরাসের মহামারীর সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। বিপরীতে এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন সাড়ে ৩৪ লাখের বেশি, মৃত্যুবরণ করেছিলেন ১০ হাজার জনেরও বেশি মানুষ। আজ মৃত্যুর সংখ্যা কমে ৭ হাজারের অধিক সংখ্যক মানুষে এসে দাঁড়িয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি গত ৪ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ১০ হাজার ৬৪২ জন। আজ মৃত্যুর সংখ্যা কমে গিয়ে ৭,৬৪৭ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ২৪ ঘণ্টায় বিশ্বে ২৬ লাখ ৩৯ হাজার ৬০৩ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। শনিবার ৩৪ লাখ ৮ হাজার ৩২৪ জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ওয়েবসাইটটি।

সংক্রণের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। দেশটিতে গত ২৮ ঘন্টায় ১৭৮ জন মারা গিয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে প্রতিবেশি দেশ ভারতে। ভারতে ২ লাখ ২৯ হাজার ৫৭৬ জনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের অধিক মানুষ মারা গিয়েছে।

যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। দেশটিতে গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১লাখ ৯২ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ১২৭ জন করোনায় মারা গেছে। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে।

নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৩১৬ জন। মৃত্যু হয়েছে ৬৯৫ জনের।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় ইটালি, জার্মানি এবং রাশিয়ায় নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

Tags: করোনা ভাইরাসকরোনা সংক্রমণবিশ্বজুড়ে করোনা
Previous Post

মঈনের কাঁধে চেপে সমতায় ফিরল ইংল্যান্ড

Next Post

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

Next Post
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সামরিক কর্মকর্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে চাপে ফেলতে সেনা মোতায়েন দ্বিগুণ করবে যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT