চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে নতুন বছরকে বরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 31, ডিসেম্বর 2021
in বাংলাদেশ
A A
নতুন বছরের উদযাপনে আকাশে রঙিন আতশবাজি ও ফানুশের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পদার্পণ করেছে বিশ্বের বিভিন্ন শহর। আতশবাজি, আলোকসজ্জাসহ বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। তবে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকায় এবারের বর্ষবরণ স্বাভাবিক সময়কালের চেয়ে অনেকটাই রঙ হারিয়েছে।

বিশ্বের প্রথম শহর হিসেবে ২০২২ সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ঘড়ির কাটা রাত ১২টা স্পর্শ করতেই প্রায় এক হাজার ফুট উচ্চতার স্কাই টাওয়ার আলোকোজ্জ্বল হয়ে ওঠে। তবে বিধিনিষেধ থাকায় জনসমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি বেশকিছু আলোক প্রদর্শনী বাতিল করে দিয়েছে নিউজিল্যান্ড সরকার।

আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের মত শহরগুলো। সীমিত সংখ্যক নাগরিক এসব আয়োজনে অংশ নিলেও আতশবাশি আর আলোর ঝলকানিতে নতুন বছরে প্রবেশ করেছে দেশটি। বিশ্বজুড়ে অনেক শহরই নি:শব্দে উদযাপন করতে যাচ্ছে নতুন বছরকে। উৎসবের রাতের চেনা দৃশ্য পাল্টে গেলেও নতুন বছরে প্রবেশ করতে প্রস্তুতি চলছে ইউরোপ জুড়ে। মহামারি বছরের আধার পেরিয়ে নতুন বছরে নতুন সূর্যের আশায় বিশ্ব।

এরই ধারাবাহিকতায় নতুন বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় অনেক মানুষের সমাগম হয়েছে। ইংরেজি নববর্ষ বরণকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এছাড়া কিছু কিছু এলাকায় পুলিশের পক্ষ থেকে বর্ষবরণকে ঘিরে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকাবাজি, অশোভন আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন না করতে অনুরোধ জানানো হয়। মহামারি করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে সব অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হচ্ছে।

ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নির্ধারিত অনুষ্ঠান উদযাপন করতে নগরবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে।

Tags: ২০২২থার্টি ফার্স্টনতুন বছর
Previous Post

লুকাকুর বক্তব্যে চটেছেন চেলসি বস

Next Post

রোনালদো শুধু নিজের গোল নিয়ে ভাবেন

Next Post
ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলছেন, পাশে একজন ব্যক্তি ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো শুধু নিজের গোল নিয়ে ভাবেন

ঢাকার নিরাপত্তা জোরদার, জঙ্গি হুমকি মোকাবিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি হামলার হুমকি পেয়ে ঢাকার নিরাপত্তা জোরদার: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT