চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না: সজীব ওয়াজেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 07, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A

“বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না।” বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

স্ট্যাটাসের সাথে গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্বলিত খবরের একটি লিঙ্কও প্রকাশ করেন জয়। যেখানে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী কাউকে দলীয় বিবেচনায় প্রশ্রয় দেয় হবে না।

খাদিজা আক্তার নার্গিসকে নৃশংসভাবে কুপিয়ে আহত করা ‘বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছিলো’ উল্লেখ করে সজীব ওয়াজেদ লিখেছেন, আমাদের আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না।

একমাত্র আওয়ামী লীগ সরকারেই নিজ দলীয় সংসদ সদস্যও অপরাধ করে গ্রেপ্তার এড়াতে পারেন নি দাবি করে জয় আরও লিখেছেন, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেফতার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।

আওয়ামী বিরোধীদের নোংরা প্রচারণা সর্ম্পকে জয় লিখেছেন, কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাকারিদেরই গ্রেফতার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি যারা মানুষের উপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থান জড়িত।

কেউই আইনের ঊর্ধ্বে না উল্লেখ করে জয় লিখেছেন, এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক -ক্ষমতাসীন দলের কোন সদস্য;বিরোধীদলের কোন সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম। এরপর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের দুই দিন পর এখনও নার্গিসের অবস্থা সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে।

Tags: খাদিজা আক্তার নার্গিসসজীব ওয়াজেদ জয়
Previous Post

ব্রাজিল ঝড়ে ৫-০ গোলে বিধ্বস্ত বলিভিয়া

Next Post

হারিকেন ম্যাথিউয়ের তাণ্ডবে লন্ডভন্ড হাইতি

Next Post

হারিকেন ম্যাথিউয়ের তাণ্ডবে লন্ডভন্ড হাইতি

পেরুর সঙ্গে মেসিবিহীন আর্জেন্টিনার ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT