চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ সুপার লিগে ১০০ পয়েন্টে টাইগাররাই প্রথম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আইসিসি আয়োজিত সুপার লিগের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই লক্ষ্যে দারুণভাবে এগোল টাইগার দল। ইংল্যান্ডকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছেন তামিম-সাকিবরা।

সুপার লিগের অন্তর্ভুক্ত তিন ওয়ানডের সিরিজটির প্রথম ম্যাচে আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয়ার উদযাপনে মাতে স্বাগতিক দল। টানা দুই জয়ে ২০ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, কোনো দল একটি ম্যাচ জিতলে যুক্ত হয় ১০ পয়েন্ট। সে হিসেবে দুই জয় তুলে নেয়ায় বাংলাদেশের সংগ্রহ এখন ১০০ পয়েন্ট। বাংলাদেশ ছাড়া আর কোনো দল এখনও শত পয়েন্ট অর্জন করতে পারেনি চলতি সুপার লিগ টেবিলে।

সুপার লিগের চলতি চক্রে ১৪ ম্যাচে ১০ জয়ে লাল-সবুজের দলের পয়েন্ট ১০০। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে তামিমদের পয়েন্ট হবে ১১০। তাতে শীর্ষস্থান পোক্ত হবে, বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও বেড়ে যাবে।

আফগানদের তিন ম্যাচেই হারালে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি করবে টাইগার দল। তিন ম্যাচের সবগুলো জিতলে রেটিং পয়েন্ট হবে ৯৪, উঠে যাবে ছয় নম্বরে। এমন হলে ৯৩ রেটিং পয়েন্টে থাকা পাকিস্তান সাতে নেমে যাবে। এখন ৯১ রেটিং নিয়ে টেবিলের সাতে আছে বাংলাদেশ।

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারত। সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে নামার সুযোগ পাবে। সাত দলের মধ্যে স্বাগতিক ভারত থাকলে সরাসরি খেলবে আট দল।

১০ দলের বিশ্বকাপে বাকি দুই দলের সুযোগ আসবে কোয়ালিফায়ারে খেলে। আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে সুপার লিগের বাকি দলগুলো খেলবে সেই কোয়ালিফায়ার।

সুপার লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে নামা ইংলিশরা রয়েছে টাইগারদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। ১৫ ম্যাচের ৯টিতে জিতে দলটির পয়েন্ট ৯৫। তিনে ৭৯ পয়েন্ট নিয়ে ভারত। চারে ৬৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কা ৬২ ও আফগানিস্তান ৬০ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে।

আফগানিস্তানের সমান ৬০ পয়েন্ট পেলেও তাদের চেয়ে তিন ম্যাচ বেশি খেলায় টেবিলের সাতে অস্ট্রেলিয়া। ৫০ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ৪০ পয়েন্ট নিয়ে নয়ে ও তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দশে আছে সাউথ আফ্রিকা।

নিউজিল্যান্ড ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থাকলেও সেটি তাদের আসল চেহারা সামনে আনছে না। সুপার লিগের চলতি চক্র শুরুর পর তারা খেলেছেই কেবল তিন ওয়ানডে। ১২ ম্যাচ খেলা জিম্বাবুয়ের কিউইদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে একাদশ স্থানে আছে। ২৫ পয়েন্টে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশভারতলিড স্পোর্টসসুপার লিগ
Previous Post

সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

Next Post

টি-টুয়েন্টি সিরিজে মিরপুরে শতভাগ দর্শক

Next Post
বাংলাদেশের পতাকা উড়ছে মিরপুরে ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি সিরিজে মিরপুরে শতভাগ দর্শক

বিশ্বকাপ ফুটবল ম্যাচের লোগো ও দলগুলোর নামের গ্রাফিক উপস্থাপনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগ: শেষ ষোলোয় গ্যালাতাসারেকে পেলো বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT